চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিমের ডজন ১২০, গরুর মাংস ৬৪০

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
৭:৫৪ অপরাহ্ণ ২২, মার্চ ২০২৩
- সেমি লিড, অর্থনীতি
A A

রমজান মাসে সাধারণ মানুষের পুষ্টি চাহিদা পূরণে রাজধানীতে ‘সূলভমূল্যে’ ডিম, দুধ, মাংস বিক্রির উদ্যোগ নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে প্রথম রোজার দিন থেকে রাজধানীর ২০টি পয়েন্টে এ বিক্রি কার্যক্রম শুরু হবে, চলবে ২৮ রমজান পর্যন্ত।

এ প্রসঙ্গে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইফতেখার হোসেন চ্যানেল আই অনলাইনকে জানান: আগামীকাল বিকাল ৩টায় মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম আনুষ্ঠানিকভাবে বিক্রি কার্যক্রম উদ্বোধন করবেন। তবে বিক্রি কার্যক্রম শুরু হবে প্রথম রোজার দিন থেকে। যা চলবে ২৮ রমজান পর্যন্ত।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে: এবার রমজান মাসে গরুর মাংস প্রতি কেজি ৬৪০ টাকা, খাসির মাংস প্রতি কেজি ৯৪০ টাকা, ড্রেসড (চামড়া ছাড়া) ব্রয়লার প্রতি কেজি ৩৪০ টাকা, দুধ প্রতি লিটার ৮০ টাকা এবং ডিম প্রতিটি ১০ টাকা মূল্যে বিক্রয় করা হবে।

জানা গেছে: প্রতিটি ভ্যানে প্রতিদিন ১০০ কেজি গরুর মাংস, ২৫ কেজি খাসির মাংস, ৫০ কেজি ড্রেসড ব্রয়লার এবং ২০০ লিটার দুধ বিক্রি করা হবে। একজন ক্রেতা সর্বোচ্চ ১ কেজি গরুর মাংস, ১ কেজি খাসির মাংস, ১ কেজি ড্রেসড ব্রয়লার, ২ লিটার দুধ এবং ১ ডজন ডিম কিনতে পারবেন।

গত বছর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ‘সূলভ মূল্যে’ ডিম, দুধ, মাংস বিক্রি কার্যক্রম শুরু করে। তবে দ্রব্যমূল্যের ঊর্ধগতির ছোয়া লেগেছে এখানেও। খাসির মাংসে সর্বোচ্চ ১৪০ এবং গরুর মাংসে দাম বাড়তি ধরা হয়েছে ৯০ টাকা। গতবছর গরুর মাংস প্রতি কেজি ৫৫০ টাকা, খাসির মাংস প্রতি কেজি ৮০০ টাকা, ড্রেসড ব্রয়লার মাংস প্রতি কেজি ২০০ টাকা, পাস্তুরিত তরল দুধ প্রতি লিটার ৬০ টাকা এবং ডিম প্রতি হালি ৩০ টাকায় বিক্রি করেছিলো প্রাণিসম্পদ অধিদপ্তর।

Reneta

যেসব স্থানে বিক্রি হবে: সচিবালয়সংলগ্ন আবদুল গণি রোড, খামারবাড়ি, মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটি, মিরপুর ষাট ফুট রাস্তা, আজিমপুর মাতৃসদন, পুরান ঢাকার নয়াবাজার, আরামবাগ, নতুন বাজার, মিরপুরের কালশী, খিলগাঁও রেলগেট, নাখালপাড়ার লুকাস মোড়, সেগুনবাগিচা কাঁচাবাজার, মোহাম্মদপুরের বছিলা, উত্তরার দিয়াবাড়ি, যাত্রাবাড়ী, গাবতলী, হাজারীবাগ, বনানীর কড়াইল বস্তি, কামরাঙ্গীরচর ও রামপুরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খাসির মাংসগরুগরুর মাংসডিমদুধমুরগির মাংস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিকাশে’র ব্র্যান্ড এনডোর্সার হলেন মেহজাবীন ও নিশো

পরবর্তী

চাঁদ দেখা যায়নি, শুক্রবার থেকে মাহে রমজান

পরবর্তী

চাঁদ দেখা যায়নি, শুক্রবার থেকে মাহে রমজান

লালবাগ কেল্লায় মুঘল আমলের নতুন হাম্মামখানা উদ্বোধন

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

টিকটক ভিডিও বানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কিশোরের

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে আসছে প্রায় ১৪০০ বৈদ্যুতিক বাস

জুলাই ১৯, ২০২৬

আর্জেন্টিনাকে নিয়ে সতর্ক করলেন স্পেনকে বিশ্বকাপ জেতানো কোচ

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রাথমিক শিক্ষক বদলি নীতিমালায় পরিবর্তন

জুলাই ১৯, ২০২৬
ছবি: বিবিসি

ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত ও ১ জন নিখোঁজ

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT