চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্তম্ভিত মুলার, পরিবর্তন চায় বায়ার্ন কোচ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪০ পূর্বাহ্ণ ১৮, সেপ্টেম্বর ২০২২
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

মৌসুমে টানা তিন ড্রয়ের পর এবার পেল হারের তিক্ত স্বাদ, বুন্দেসলিগায় গেল ২০ বছরে এমন শুরু পায়নি বায়ার্ন মিউনিখ। বর্তমান চ্যাম্পিয়ন দল শীর্ষস্থান খুঁইয়ে নেমে গেছে টেবিলের চার নম্বরে। থেমে গেছে টানা ৮৭ ম্যাচে গোল করার রেকর্ড যাত্রাও। এসব থেকে পরিত্রাণ চান কোচ জুলিয়ান নাগেলসম্যান। হার মেনে নিতে পারছেন না স্তম্ভিত টমাস মুলার।

লা লিগায় উড়তে থাকা বার্সেলোনাকে চ্যাম্পিয়ন্স লিগে হারিয়ে দিয়েছিল বায়ার্ন মিউনিখ। জার্মান ফিরে ফের ধুঁকেছে বায়ার্ন। বুন্দেসলিগায় ইউরোপা লিগে খেলা আউক্সবুর্কের কাছে ১-০ গোলে হেরে হয়েছে অঘটনের শিকার। জার্মান জায়ান্ট দলের এমন হার নিয়েই এখন আলোচনা।

একের পর এক হতাশাজনক পারফরম্যান্সে চিন্তিত বায়ার্ন কোচ নাগেলসম্যান আঙুল তুলছেন স্ট্রাইকার ঘাটতির দিকে। দিয়েছেন পরিবর্তনের আভাস, ‘সাম্প্রতিক নেতিবাচক ধারণা পোষণ ভালো নয়। অনেক কিছু পরিবর্তন করতে হবে। আমি ভেবে দেখব, এরপর এখান থেকে পরিস্থিতি কীভাবে এগিয়ে যায় তা নিয়ে ভাবব। সবকিছু নিয়ে ভাবতে হবে, নিজেকে, পরিস্থিতি, সবকিছু সম্পর্কে।’

ভালো খেললেও গোল করতে না পাওয়ার হতাশায় ভুগছেন জার্মান মিডফিল্ডার টমাস মুলার। ৬৮ শতাংশ বল দখলে রেখে ১৮টি শট নিয়েছিল বায়ার্ন। কিন্তু প্রতিপক্ষের গোলরক্ষক এবং দুর্ভাগ্য মুলারদের এনে দিয়েছে হার। টানা তিন ড্রয়ের পর হার স্বভাবতই চিন্তার ভাজ ফেলছে চ্যাম্পিয়ন দলের।

ম্যাচ শেষে মুলার বলেছেন, ‘আমি বাকরুদ্ধ। এই ম্যাচটি হারার ছিল না। অনেক সুযোগ তৈরি করেছিলাম। কিন্তু শেষটা ভালো করতে পারিনি।’ স্ট্রাইকার নিয়েও কথা বলেছেন জার্মান এ তারকা। তার মতে, নিজেদের দল নিয়েই কাজ চালিয়ে যেতে চান, নাম্বার নাইনের দোহাই না দিয়ে।

বুন্দেসলিগায় ৭ ম্যাচে তিনটি করে জয় ও ড্রয়ে বায়ার্ন সংগ্রহ করেছে ১২ পয়েন্ট। আউক্সবুর্কের বিপক্ষে জিতলে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যেত বায়ার্ন। অঘটনের রাতের পর বাভারিয়ানরা নেমেছে টেবিলের চার নম্বরে। ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বরুশিয়া ডর্টমুন্ড, এক পয়েন্ট কমে দুইয়ে ইউনিয়ন বার্লিন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডর্টমুন্ডনাগেলসম্যানবায়ার্নবুন্দেসলিগামুলারলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

জুলাই ২৯, ২০২৬
পদযাত্রায় হামলার প্রতিবাদে সারা দেশে এনসিপির বিক্ষোভ

পদযাত্রায় হামলার প্রতিবাদে সারাদেশে এনসিপির বিক্ষোভ

জুলাই ২৯, ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে মাইলস্টোন ট্র্যাজেডিতে বোন হারানো তাহসিনের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে মাইলস্টোন ট্র্যাজেডিতে বোন হারানো তাহসিনের সাক্ষাৎ

জুলাই ২৯, ২০২৬

রদ্রির পিঠে অস্ত্রোপচার হয়েছে, সবশেষ যা জানাল ম্যানসিটি

জুলাই ২৯, ২০২৬
টেলিভিশনের বিকাশে বিটিভি’র সাবেক ডিজি মুস্তাফিজুর রহমানের ভূমিকা স্মরণ

টেলিভিশনের বিকাশে বিটিভির সাবেক ডিজি মুস্তাফিজুর রহমানের ভূমিকা স্মরণ

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT