চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপিকে অবজ্ঞা করলে ফল ভালো হবে না: মির্জা ফখরুল

আকরামুজ্জামান আকরামুজ্জামান
৮:২৮ অপরাহ্ণ ০৬, নভেম্বর ২০২৫
- সেমি লিড, জনপদ, যশোর, রাজনীতি
A A
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি নেতার বক্তব্য প্রদান করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মির্জা ফখরুল ইসলম আলমগীর। ছবি: ভিডিও থেকে নেওয়া

বিএনপিকে অবজ্ঞা করলে ফল ভালো হবে না বলে মন্তব্য করে  বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা বিএনপিকে হাতের খেলনা মনে করছেন। তারা যা খুশি তাই করছেন। কিন্তু মনে রাখতে হবে, বিএনপি ভেসে আসা কোনো দল নয়।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে যশোরের মুন্সী মেহেরুল্লাহ ময়দানে (টাউন হল ময়দান) বিএনপির প্রয়াত স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন।

তিনি দ্রুত জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আহ্বান জানান। সভায় সভাপতিত্ব করেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।

Banglabid

বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন, দেশে কিছু রাজনৈতিক দল ঘেরাও কর্মসূচির মাধ্যমে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তিনি বলেন, ‘তারা দেশকে অস্থিতিশীল ও ভিন্ন পরিস্থিতির দিকে ঠেলে দিতে চায়। কিন্তু জনগণ কোন ষড়যন্ত্র মানবে না। তারা চায় অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন।’

গণভোট প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘জাতীয় নির্বাচনের আগে কোনো গণভোট নয়। প্রয়োজনে একই দিনে গণভোট করতে হবে।’

তিনি আরও বলেন, “কিছু রাজনৈতিক দল নির্বাচন বানচালের চক্রান্ত করছে। তারা দেশকে আবার অস্থিতিশীল করে ফ্যাসিবাদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র করছে। জনগণ কোনোভাবেই তা মেনে নেবে না।’

Reneta

তিনি বলেন, ‘অনেক রক্ত, আত্মত্যাগ, হামলা-মামলা আর কারাভোগের বিনিময়ে বিএনপি আজকের অবস্থানে এসেছে। বিএনপি জনগণের দল। দয়া করে পানি ঘোলা করবেন না, নৈরাজ্য সৃষ্টি করবেন না। বিএনপি রাস্তায় নামলে পরিস্থিতি ভিন্ন রূপ নেবে।’

সংস্কার কমিশনের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, ‘৮৩ কোটি টাকা খরচ করে কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছে। আমরা প্রতিটি সভায় মতামত দিয়েছি। তবুও মনে হচ্ছে রাজনৈতিক দলগুলোকে হাতের পুতুল হিসেবে দেখা হচ্ছে।’ তিনি দ্রুত নির্বাচনের আয়োজনের দাবি জানিয়ে বলেন, ‘যেসব বিষয়ে ঐক্যমত্য হয়েছে, তাতে স্বাক্ষর হয়েছে। বাকিগুলো সংসদে সমাধান করা সম্ভব।’

মির্জা ফখরুল বলেন, ‘ফ্যাসিবাদের বিদায়ের পর গণতন্ত্রের উত্তরণের যে সুযোগ তৈরি হয়েছে, তা টিকিয়ে রাখতে হলে আমাদের শপথ নিতে হবে—দেশকে কোনো আধিপত্যবাদী বা ফ্যাসিস্ট শক্তির হাতে আর তুলে দেওয়া যাবে না।’

প্রয়াত নেতা তরিকুল ইসলামকে স্মরণ করে বিএনপি মহাসচিব বলেন, ‘তরিকুল ইসলাম একটি ইনস্টিটিউশন। তাঁর জীবনী নিয়ে একটি বই বা ডকুমেন্টারি করা উচিৎ-এটি কেবল পরিবারের নয়, আগামী প্রজন্মেরও প্রয়োজন।’

সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, কৃষক দলের যুগ্ম সম্পাদক টিএস আইয়ুব, কেন্দ্রীয় সদস্য সাবিরা নাজমুলা মুন্নি, আবুল হোসেন আজাদ ও ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ।

শেষে মির্জা ফখরুল যশোর জেলার পাঁচটি আসনে বিএনপির মনোনীত প্রার্থীদের বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিএনপিমহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীররাজনীতি
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT