চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগানিস্তানকে স্থগিত তহবিল দিতে রাজি দাতারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০০ অপরাহ্ণ ১১, ডিসেম্বর ২০২১
আন্তর্জাতিক
A A
আফগানিস্তান সংকট

আফগানিস্তানকে স্থগিত তহবিলের ২৮০ মিলিয়ন মার্কিন ডলার দিতে সম্মত হয়েছে আন্তর্জাতিক দাতারা। বিশ্ব ব্যাংকের সূত্রে দেশটির খাদ্য ও স্বাস্থ্য সেবা খাতে এ অর্থ দেয়ার খবর জানিয়েছে বিবিসি।

বিবিসি জানায়, চলতি বছরের আগস্টে আফগানিস্তানে তালেবান ক্ষমতা গ্রহণের পরপরই দেশটিতে অর্থনৈতিক সহায়তা বন্ধ করা হয়েছে। ফলে গভীর অর্থনৈতিক সংকটে পড়েছে দেশটি।

দেশটির অর্ধেকেরও বেশি জনগণ খাদ্য সংকটে রয়েছে বলে সতর্ক করেছে জাতিসংঘের খাদ্য সহায়তা সংক্রান্ত সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিওএফপি)। সেখানে প্রায় তিন মিলিয়ন শিশু অপুষ্টিজনিত সমস্যায় ভূগছে।

এই অবস্থাকে মারাত্মক খরার ফলাফল বলছে বিবিসি। যার ফলে গমসহ অন্যান্য খাদ্য শষ্য নষ্ট হয়ে গেছে। অন্যদিকে, তালেবান ক্ষমতা গ্রহণের পরে পশ্চিমা দেশগুলোর অর্থনৈতিক সহায়তা বন্ধের সিদ্ধান্তের ফলস্বরূপ দ্রব্যমূল্যের উর্ধ্বগতি দেখা দিয়েছে, অর্থনৈতিক সংকট প্রকট আকার ধারণ করেছে।

অন্যদিকে তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি জানানোর প্রস্তাব প্রত্যাখান করেছে ক্ষমতাশালী পশ্চিমা দেশগুলো। যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশ আফগান রিজার্ভে থাকা প্রায় ১০ বিলিয়ন ডলারকে ফ্রিজ করে দিয়েছে। বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলও দেশটিতে অর্থ তহবিল প্রদানের পথকে অবরুদ্ধ করেছে।

বিশ্ব খাদ্য কর্মসূচির হিসাব অনুযায়ী, ২৩ মিলিয়ন মানুষের জরুরি ভিত্তিতে খাদ্য সহায়তা প্রয়োজন। এ অবস্থায় দাতা দেশগুলো মুখ ফিরিয়ে নেয়ায় এটিকে পৃথিবীর অন্যতম মানবিক সংকট হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি।

Reneta

বিশ্ব ব্যাংকের প্রত্যক্ষ তত্ত্বাবধানে তহবিলটি ইউনিসেফ ও বিশ্ব খাদ্য কর্মসূচিকে দেয়া হবে।

সংস্থাটি এ প্রসঙ্গে জানায়, আফগানিস্তানের এ সংকট দূরীকরণে দুটি সংস্থারই যথাযথ সক্ষমতা রয়েছে। তাদের নিজস্ব পলিসি ও প্রক্রিয়া অনুযায়ী তারা দেশটির সংকট মোকাবেলা কাজ করবে। দেশটিতে প্রয়োজনীয় স্বাস্থ্য সেবার লক্ষ্যে ইউনিসেফকে ১০০ মিলিয়ন ডলার ও ডব্লিওএফপি’কে ১৮০ মিলিয়ন মার্কিন ডলার প্রদান করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানতালেবানবিশ্বব্যাংক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: মৃত প্রবাসী শাহজাহান পাটোয়ারী

চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে হামলা, ইটের আঘাতে প্রবাসীর মৃত্যু

আগস্ট ৬, ২০২৬

ভুলের জন্য ক্ষমা চাইলেন ইনফান্তিনো, থাকছেন সভাপতি পদেই

আগস্ট ৬, ২০২৬

২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন

আগস্ট ৬, ২০২৬
ছবি: প্রতিনিধি।

জাতিসংঘের এআই হ্যাকাথনে বিশ্বের সেরা পাঁচে বাংলাদেশের দল

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT