চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রমজানে সুবিধাবঞ্চিত মানুষের কাছে অনুদান পৌঁছে দেয়া যাচ্ছে বিকাশে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫১ অপরাহ্ন ১৪, মার্চ ২০২৪
অর্থনীতি
A A

প্রতিবছর পবিত্র রমজান মাসে সার্মথ্যবানরা দান-সদকার মাধ্যমে সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানোর সুযোগ পান। ইসলামে দান-সদকা ও অন্যকে সহযোগিতার গুরুত্ব অপরিসীম। পবিত্র এই মাসে দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের জন্য সেহরি ও ইফতার করা অনেক সময় কঠিন হয়ে পড়ে। তাদের এই কষ্ট কিছুটা হলেও লাঘব করার জন্য দেশজুড়ে কাজ করে যাচ্ছে অনেক দাতব্য ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান।

গত কয়েক বছর ধরে বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানকে অর্থ সহায়তা পাঠানোর প্রক্রিয়া সহজ করার কাজ করে যাচ্ছে বিকাশ। এ কারণে রমজানের পাশাপাশি বছরজুড়েই অনুদান দিয়ে বিভিন্ন জনহিতৈষী কার্যক্রমে যুক্ত থাকতে পারছেন বিকাশ গ্রাহকরা।

বর্তমানে বিকাশ অ্যাকাউন্ট থেকে মোট ২৮টি দাতব্য প্রতিষ্ঠানে অনুদান দেয়া যাচ্ছে। যার মাঝে অন্যতম, মির্জাপুর এক্স ক্যাডেট্স এসোসিয়েশন, ডুনেশন ফাউন্ডেশন ট্রাস্ট, এসওএস চিলড্রেন ভিলেজ বাংলাদেশ, প্রথম আলো ট্রাস্ট, জাগো ফাউন্ডেশন, তাসাউফ ফাউন্ডেশন, শক্তি ফাউন্ডেশন, মুক্তিযুদ্ধ জাদুঘর, সাজিদা ফাউন্ডেশন, কোয়ান্টাম ফাউন্ডেশন, ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশ, আস-সুন্নাহ ফাউন্ডেশন, আইসিডিডিআর,বি, ঢাকা আহ্ছানিয়া মিশন, ব্র্যাক, সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট, বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন, আঞ্জুমান মুফিদুল ইসলাম ইত্যাদি।

অনুদান দিতে গ্রাহককে বিকাশ অ্যাপের ‘অন্যান্য সেবাসমূহ’ অংশ থেকে ‘ডোনেশন’ আইকনে ক্লিক করতে হবে। যে প্রতিষ্ঠানকে অনুদান দিতে চান তা নির্বাচন করে নাম, ইমেইল আইডি ও অনুদানের পরিমাণ উল্লেখ করে সাবমিট করতে হবে। গ্রাহক চাইলে “পরিচয় দিতে অনিচ্ছুক” অপশন নির্বাচন করে নিজের পরিচয় গোপনও রাখতে পারবেন। পরের ধাপে বিকাশ পিন নাম্বার দিয়ে অনুদান কার্যক্রম শেষ করার পর একটি প্রাপ্তি স্বীকারপত্র পেয়ে যাবেন গ্রাহক।

যে প্রতিষ্ঠানে গ্রাহক অনুদান দিচ্ছেন সে প্রতিষ্ঠানটি সম্পর্কে বিস্তারিত জেনে নেয়া যাবে প্রতিষ্ঠানটির নামের নিচে ‘আরও জানুন’ অংশে ক্লিক করে। আবার অনুদানের অর্থ কোথায় ব্যয় হচ্ছে সে তথ্য জানার জন্য অনুদান শেষে প্রাপ্তি স্বীকারপত্রে দেয়া ই-মেইলে যোগাযোগ করতে পারবেন দাতারা। বিকাশ অ্যাপের পাশাপাশি গ্রাহক চাইলে https://www.bkash.com/products-services/donation ওয়েব ঠিকানা থেকেও পেমেন্ট গেটওয়ের মাধ্যমে অনুদান বিকাশ করতে পারবেন।

দাতব্য প্রতিষ্ঠানগুলোর অনুদান সংগ্রহ আরও সহজ করতে এবং গ্রাহকদের ঘরে বসেই অনুদান দেয়ার সুযোগ করে দিতে এই উদ্যোগ নেয় বিকাশ।

Reneta

উল্লেখ্য, দাতা-গ্রহীতাদের প্রযুক্তির মাধ্যমে সংযুক্ত করতে এবং অনুদান দেয়াকে আরও সহজ করতে ২০২০ সালে বিকাশ অ্যাপে যুক্ত হয় ‘ডোনেশন’ আইকন। দেশের যেকোন প্রান্ত থেকে যেকোন সময়ে মাত্র কয়েক ট্যাপে বিকাশের সাথে যুক্ত দাতব্য প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে যাকাত বা ফিতরা থেকে শুরু করে এতিম, ছিন্নমূল, দিনমজুর ও অতিদরিদ্র পরিবারের জন্য খাদ্য, শিক্ষা ও চিকিৎসা সহায়তা ইত্যাদি খুব সহজেই পৌঁছে দিতে পারছেন বিকাশ গ্রাহকরা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অনুদানবিকাশ
শেয়ারTweetPin

সর্বশেষ

দর্শক থাকবে একদম প্রেশারে!

মার্চ ১৯, ২০২৬

আইপিএলের শুরুতে হায়দরাবাদের নেতৃত্ব দেবেন অধিনায়ক কিষাণ

মার্চ ১৮, ২০২৬

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

মার্চ ১৮, ২০২৬

পোর্তোতে বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

মার্চ ১৮, ২০২৬

সিনেস্কোপে ‘প্রিন্স’-এর প্রথম ৪ শো’র টিকিট সোল্ড আউট!

মার্চ ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT