আন্তর্জাতিক

পর্ন তারকাকে ঘুষ দেওয়ার মামলায় ট্রাম্পের বিচার শুরু

ট্রাম্পের বিচার চলাকালে আদালত কক্ষে উপস্থিত ব্যক্তিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাম্পের বিচার প্রক্রিয়ার সময় আদালত কক্ষে উপস্থিত ব্যক্তিরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

পর্ন তারকা স্টরমি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিচার কাজ শুরু হয়েছে।  এই প্রথম কোনো ফৌজদারি মামলায় সাবেক মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে বিচার শুরু হলো।  তিনিই হচ্ছেন প্রথম কোনো সাবেক মার্কিন প্রেসিডেন্ট, যিনি ফৌজদারি মামলায় বিচারের মুখোমুখি হলেন।

বিবিসি জানিয়েছে, সোমবার নিউইয়র্কের ম্যানহাটন আদালতে ট্রাম্পের বিচার কার্য শুরু হয়। শুনানিতে সশরীরে হাজির হন ট্রাম্প। বিচার শেষ হতে ছয় থেকে আট সপ্তাহ লাগতে পারে বলে জানা গেছে।

বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্প দোষী সাব্যস্ত হলে তাকে চার বছরের কারাদণ্ড ভোগ করতে হতে পারে।

ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে গোপনে এক লাখ ৩০ হাজার ডলার ঘুষ দিয়েছিলেন যেন ট্রাম্পের সঙ্গে সম্পর্কের বিষয়ে মুখ না খোলেন তিনি। ওই অর্থের বিষয়টি গোপন রাখতে তিনি তার ব্যবসায়িক রেকর্ডেও জালিয়াতির আশ্রয় নেন। যদিও এই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন ট্রাম্প।

বিষয়:ডোনাল্ড ট্রাম্প ফৌজদারি মামলা যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…