দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমেরিকার সোনালী যুগ শুরু হয়েছে। কট্টরপন্থী এবং দুর্নীতিবাজদের হাত থেকে যুক্তরাষ্ট্রকে পুনরুদ্ধার করা হবে বলেও উল্লেখ করেন তিনি। অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ বন্ধ করার কথা জানিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, মেক্সিকো সীমান্তে জরুরী অবস্থা জারি করা হবে, বন্ধ হবে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ। অবৈধভাবে যারা যুক্তরাষ্ট্রে এসেছে তাদের ফেরত পাঠানো হবে বলেও জানান ডোনাল্ড ট্রাম্প।






