চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দাঙ্গার পর প্রথমবারের মতো ক্যাপিটল হিলে ডোনাল্ড ট্রাম্প

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১২ পূর্বাহ্ন ১৪, জুন ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

রিপাবলিকানদের সাথে দেখা করতে ক্যাপিটল হিলে গেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২১ সালে কংগ্রেস ভবনটিতে তার সমর্থকদের করা দাঙ্গার পর এটি তার প্রথম ক্যাপিটল হিল সফর।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে ক্যাপিটল হিল ভবনের কাছে রিপাবলিকান দলের কার্যালয়ে পৌঁছান ডোনাল্ড ট্রাম্প। সেখানে বিক্ষোভকারীরা ব্যর্থ অভ্যুত্থান, গণতন্ত্র সব সময়, ট্রাম্প কখনোই নয় স্লোগান দিতে থাকেন।

এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, দলে বড় ধরনের ঐক্য রয়েছে। মতের মিল না হলেও অনুসারী রিপাবলিকানদের পাশে থাকার প্রত্যয় জানান ট্রাম্প। তিনি বলেন, আমি আপনাদের প্রত্যেকের সাথে আছি। আমি সবসময় আপনাদের সাথে থাকব।

আসন্ন নভেম্বরে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সম্ভাব্য রিপাবলিকান মনোনীত প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ক্যাপিটালে হিলে গিয়ে ঐক্যের বার্তা দিয়েছেন। তিনি দলের মধ্যে যেকোন দীর্ঘস্থায়ী মতপার্থক্য না রেখে একত্রে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি সেখানে একটি সংগঠনের ২০০ কর্পোরেট নেতার সাথে দেখা করেন।

সফর নিয়ে ডেমোক্রেটিক হাউসের সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি এক বিবৃতিতে বলেছেন, ট্রাম্প ছিলেন বিদ্রোহের প্ররোচনাদাতা। তিনি অপরাধের জায়গায় ফিরে এসেছেন। অন্যদিকে হাউস স্পিকার মাইক জনসন বলেছেন, সাবেক রাষ্ট্রপতি আজ অসাধারণ পরিমাণ শক্তি এবং উত্সাহ নিয়ে এসেছেন।

ট্যাগ: ক্যাপিটল হিলডোনাল্ড ট্রাম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

ক্ষমতাই তাকে অনুসরণ করে…

ফেব্রুয়ারি ২, ২০২৬

বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ বয়কট, যা বলল আইসিসি

ফেব্রুয়ারি ২, ২০২৬

৯ জনের ভায়োকানোর বিপক্ষে জয় পেল রিয়াল

ফেব্রুয়ারি ১, ২০২৬

অস্ট্রেলিয়াকে রেকর্ড ব্যবধানে হারিয়ে হোয়াইটওয়াশ করল পাকিস্তান

ফেব্রুয়ারি ১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশের সাফল্য

ফেব্রুয়ারি ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT