ঢাকার সঙ্গে সম্পর্কের পুনর্গঠন করতে চায় ওয়াশিংটন। মঙ্গলবার প্রধানমন্ত্রীর বেসরকারী শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের দেওয়া নৈশভোজের অনানুষ্ঠানিক আলাপচারিতায় তেমনটাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। ভোজ শেষে সালমান এফ রহমান সাংবাদিকদের বলেন, র্যাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া ইস্যুতে কথা হয়েছে তাদের সঙ্গে।







