আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বা ভিসানীতিকে বাংলাদেশ পরোয়া করে না। সচিবালয়ে সমসাময়িক বিভিন্ন প্রসঙ্গে কথা বলার সময় মন্ত্রী বলেন, উপরে উপরে বিএনপি যুক্তরাষ্ট্রকে পাত্তা দেয় না বললেও, আড়ালে কী করে তা তারাই ভালো জানে। বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক জানিয়েছেন, সরকারের সাথে সম্পর্ক আরো ঘনিষ্ঠ করতেই ডোনাল্ড লু বাংলাদেশে এসেছেন।








