চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া আইনজীবীকে ধরে নেয়া সমর্থন করি না: অ্যাটর্নি জেনারেল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৭ অপরাহ্ন ২৫, অক্টোবর ২০২৩
আদালত
A A

বিনা কারণে বা সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কোন আইনজীবীকে গ্রেপ্তার বা ধরে নেয়াকে সমর্থন করি না বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

নারায়নগঞ্জের আইনজীবী খোরশেদ আলম মোল্লা ও সিদ্দিকুর রহমানকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক চেম্বার থেকে তুলে নেয়ার অভিযোগের প্রতিবাদে বার কাউন্সিলের (বিএনপি সমর্থিত) আইনজীবী নেতৃবৃন্দ ও সুপ্রিম কোর্টের কয়েকজন সিনিয়র আইনজীবী বুধবার সংবাদ সম্মেলন করেন। যে সংবাদ সম্মেলন থেকে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও সুপ্রিম কোর্টের আইনজীবী মতিউর রহমান আকন্দকে আটকেরও প্রতিবাদ করা হয়।

এসময় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বার কাউন্সিলের নির্বাচিত সদস্য সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন লিখিত বক্তব্যে বলেন, ‘পৃথিবীর সব সভ্য দেশে আদালত প্রাঙ্গণ ও আইনজীবীদের চেম্বারকে বিচারপ্রার্থীদের জন্য সবচেয়ে নিরাপদ স্থান হিসাবে গণ্য করা হয়। আমাদের দেশও এর ব্যতিক্রম নয়। আপনাদের নিশ্চয়ই মনে আছে, আইনজীবীর চেম্বার থেকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতারের ঘটনায় পাকিস্তান সুপ্রিম কোর্ট ঐ গ্রেফতারকে অবৈধ ঘোষণা করে তাকে মুক্তির নির্দেশ দিয়েছিল।’

বুধবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে আয়োজিত এই সংবাদ সম্মেলনে বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচিত সদস্য সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস (কাজল) সহ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও ইউনাইটেড লইয়ার্স ফ্রন্টের নেতা সুব্রত চৌধুরী ও মহসিন রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে এই সংবাদ সম্মেলনের পর আইনজীবীদের গ্রেফতার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, ‘কোন সুনির্দিষ্ট অভিযোগ থাকলে সেটা অন্য বিষয়। তবে বিনা কারণে বা কোন সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কোন আইনজীবীকে গ্রেফতার বা ধরে নেয়াকে আমি সমর্থন করি না।’

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যাটর্নি জেনারেলআইনজীবীসুপ্রিম কোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

গুম, খুন ও লুটপাটের সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করা হবে: নাহিদ ইসলাম

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: নৌবাহিনী প্রধানের ভোলা কন্টিনেন্ট পরিদর্শন।

অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠ পর্যায় পরিদর্শনে নৌবাহিনী প্রধান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের পোখরা ভ্রমণ: পাহাড়ের কোলে শান্তির সন্ধান

ফেব্রুয়ারি ৮, ২০২৬

লড়াই করে হারল নেপাল, ‘ঘাম দিয়ে জ্বর ছাড়া’ জয় ইংল্যান্ডের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিতর্ক ওঠা ছবিটি ‘এআই’ হতে পারে: ফারুক

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT