চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডাক্তারি পেশায় যোগ দিলেন কণ্ঠশিল্পী ঐশী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩০ অপরাহ্ন ০১, নভেম্বর ২০২২
বিনোদন
A A

কণ্ঠশিল্পী হিসেবে পরিচিতি পেয়েছেন ফাতিমা তুয যোহরা ঐশী। সর্বশেষ তার গাওয়া ‘দুষ্টু পোলাপাইন’ গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়।

এই গায়িকা এবার ডাক্তারি পেশায় যোগ দিয়েছেন। মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে তিনি নিজের ফেসবুক আইডিতে সুখবরটি জানিয়েছেন।

ঐশী জানান, তিনি রাজধানীর বেসরকারি হাসপাতাল শমরিতা মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে কার্ডিওলজি বিভাগের ডাক্তার হিসেবে যোগ দেন।

ফেসবুক পোস্টে ঐশী লিখেছেন, আলহামদুলিল্লাহ্‌, কার্ডিওলজি বিভাগের কর্মরত চিকিৎসক হিসেবে সিসিইউ এর মেডিকেল অফিসার হিসেবে নতুন জীবন শুরু করেছি। সবাই আমার জন্য দোয়া করবেন।

এর আগে এমবিবিএস সম্পন্ন করে ঐশী তার পরিবার, শিক্ষক এবং বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছিলেন। পাশাপাশি সবার কাছে দোয়াও চেয়েছেন।

জানা যায়, ঐশী ২০১৫-১৬ শিক্ষাবর্ষে রাজধানীর এম এইচ শমরিতা মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তি হয়েছিলেন। ২০২১ সালে তার এমবিবিএস পরীক্ষার ফল প্রকাশ পায় এবং তিনি কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। গানের পাশাপাশি তিনি এবার চিকিৎসা পেশায় নিজেকে যুক্ত রাখছেন।

Reneta

২০১৫ সালে ‘ঐশী এক্সপ্রেস’ অ্যালবাম দিয়ে সংগীতাঙ্গনে আনুষ্ঠানিকভাবে যাত্রা ঐশীর। ২০১৯ সালে ‘মায়া দ্য লস্ট মাদার’ সিনেমায় ‘মায়া, মায়া রে…’ গানটি গেয়ে শ্রেষ্ঠ গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তরুণ এই সংগীত তারকা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ঐশীডাক্তারলিড বিনোদনসংগীতসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, কাল দেখা হচ্ছে সিনেমা হলে’

মার্চ ২১, ২০২৬

ঈদের সকালে চ্যানেল আইয়ে শাকিবের ‘অন্তরাত্মা’

মার্চ ২১, ২০২৬

মাসব্যাপী সিয়াম সাধনার পর উৎসবময় ঈদুল ফিতর

মার্চ ২১, ২০২৬

রোনালদোকে ছাড়াই বিশ্বকাপের দুই প্রস্তুতি ম্যাচ খেলবে পর্তুগাল

মার্চ ২০, ২০২৬

টাকা লেনদেন মালয়েশিয়ায় আর সংঘর্ষ কিশোরগঞ্জে

মার্চ ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT