আন্তর্জাতিক

আন্দোলন দমাতে সেনাবাহিনীকে সব কিছু করার নির্দেশ

প্রধানমন্ত্রী বিক্রমাসিংহে

জনতা ও পুলিশ, আন্দোলন দমাতে সেনাবাহিনী প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্দোলন দমাতে সেনাবাহিনীকে সব কিছু করার নির্দেশ, জনতা ও পুলিশ মুখোমুখি।. Channel i News – চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কায় চলমান সংকট নিরসনে সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে পদত্যাগ করার এবং স্পিকারকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার আহবান জানিয়েছেন রাজনৈতিক দলের নেতারা।

প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে মালদ্বীপ পালিয়ে যাওয়ার পর প্রধানমন্ত্রীর দপ্তর দখলে নিয়ে বিক্ষোভকারীদের চলমান আন্দোলন দমাতে প্রয়োজনীয় সবকিছু করতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বিক্রমাসিংহে।

তবে সেনাবাহিনীকে সেই নির্দেশ পালন না করারআহ্বান জানিয়েছেন দেশটির সাবেক সেনাপ্রধান শরৎ ফনসেকা। যিনি সেনাপ্রধান হিসেবে তামিল টাইগার দমনে বীরের স্বীকৃতি পেলেও পরে রাজাপাকসের সঙ্গে বিরোধে জড়িয়ে কোণঠাসা হয়ে পড়েন।

বুধবার মালদ্বীপে পালিয়ে যাওয়ার পর দেশটির প্রধান বিরোধী দল প্রগ্রেসিভ পার্টি অব মালদ্বীপের ক্ষোভের মুখে পড়েছেন রাজাপাকসে।

বর্তমান পরিস্থিতিতে রনিলের প্রতি বিক্ষোভকারীদের অনাস্থা ফুটে উঠেছে। বিরোধী দলগুলো এখন রনিলকেই বিদায় নিতে বলছেন।

বিষয়:কারফিউ বিক্ষোভ শরৎ ফনসেকা শ্রীলঙ্কা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…