চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিতেও দর্শকদের দুয়োতে বিরক্ত জোকোভিচ 

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৩ অপরাহ্ণ ০৩, জুন ২০২৩
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

র‍্যাঙ্কিংয়ে ২৬ ধাপ পিছিয়ে থাকা আলেজান্দ্রো ডেভিডোভিচ ফোকিনার সামনে কঠিন পরীক্ষাতেই পড়েছিলেন নোভাক জোকোভিচ। ৩ ঘণ্টা ৩৬ মিনিটের রোমাঞ্চকর লড়াইয়ের পর অবশ্য জয়ের দেখা পান ২২ বারের রেকর্ড গ্র্যান্ড স্লাম জয়ী। জিতেও অবশ্য উচ্ছ্বাস প্রকাশ করেননি সার্বিয়ান তারকা। গ্যালারির একাংশ থেকে দর্শকরা তাকে উদ্দেশ্য করে দুয়ো দেয়ায় জানিয়েছেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া।

রোলাঁ গারোঁতে প্রথম সেটে টাইব্রেকারে ৭-৬ (৭-৪) ব্যবধানে জেতেন ৩৬ বর্ষী জোকার। রাফায়েল নাদালকে ছাড়িয়ে ২৩তম গ্র্যান্ড স্লাম জয়ের পথে থাকা তারকা দ্বিতীয় সেটে স্প্যানিশ প্রতিপক্ষকে ৭-৬ (৭-৫) ব্যবধানে হারান। তৃতীয় সেটে ৬-২ ব্যবধানে জয়ে পরের রাউন্ডে পা রাখেন র‍্যাঙ্কিংয়ের তিন নম্বর জোকো।

‘ম্যাচ শেষে দর্শকদের দুয়ো দেয়া প্রসঙ্গে জোকোভিচ বলেন, অধিকাংশ মানুষ টেনিস উপভোগ করতে কিংবা একজন খেলোয়াড়কে সমর্থন করতে আসেন। তবে এমন কিছু ব্যক্তি বা গোষ্ঠী আছে, যারা আপনাকে দুয়ো দিতে পছন্দ করে। এসব আমি অসম্মানজনক বলে মনে করি এবং স্পষ্টভাবে বুঝতে পারি না কেন এমনটা তারা করে। কিন্তু এটা তাদের অধিকার। তারা টিকিটের টাকা দিয়েছে। যা খুশি করতে পারে।’

খেলা চলাকালীন দর্শকদের দুয়ো শোনার পর অবশ্য শান্ত মেজাজেই ছিলেন র‍্যাঙ্কিংয়ের তিন নম্বর খেলোয়াড়। মেডিকেল টাইম আউট নেয়ার সময় তার বাঁ পায়ে মাসাজ করা হচ্ছিল। এ সময় দুয়ো শুনতে পাওয়ার পর হাত নেড়ে প্রতিক্রিয়ায় যেন বোঝাচ্ছিলেন, আমাকে আরও দাও! এরপর তিনি বিদ্রূপাত্মকভাবে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মাথা নেড়ে হাসতে থাকেন।

জোকোভিচ এ ব্যাপারে বলেন, ‘কখনো কখনো আমি চুপ করে থাকব। কখনো আবার নয়। আসলে শতকরা ৯৯ ভাগ সময় আমি চুপ থাকব। মাঝে মাঝে দুয়োর বিরোধিতা করব। কারণ আমি মনে করি যখন কেউ অসম্মান করে, তখন সে তার উত্তর পাওয়ার যোগ্য। সব ক্ষেত্রেই এটা প্রযোজ্য।’

সম্প্রতি কসোভোতে সহিংসতা ও সংঘর্ষের ঘটনায় ফ্রেঞ্চ ওপেনে রাজনৈতিক বিতর্ক টেনে এনে সমালোচনার মুখে পড়েছেন নোভাক জোকোভিচ। সার্বিয়ান টেনিস তারকা কসোভোকে তার নিজ দেশ সার্বিয়ার অংশ হিসেবে মন্তব্য করেন। ঠিক এ কারণেই তাকে দুয়ো দেয়া হয়েছে কিনা, তা জানা যায়নি।

Reneta

ছেলেদের এককের আরেক খেলায় ডেনিস শাপোভালোভকে ৬-১, ৬-৪ ও ৬-২ ব্যবধানে হারিয়ে চতুর্থ রাউন্ডে উঠেছেন র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা কার্লোস আলকারাজ।

পরের রাউন্ডের টিকিট কেটেছেন র‍্যাঙ্কিংয়ের পাঁচ নম্বরে থাকা গ্রিকম্যান স্টেফানো সিটসিপাস। আর্জেন্টিনার ডিয়েগো শোয়ার্টজম্যানকে তিনি ৬-২, ৬-৩ ও ৬-৩ ব্যবধানে উড়িয়ে দেন।

হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ইতালির লরেঞ্জো সোনেগোর বিপক্ষে ৩-২ সেটে জিতে চতুর্থ রাউন্ডে পা দিয়েছেন র‍্যাঙ্কিংয়ের সপ্তম স্থানে থাকা রাশিয়ার আন্দ্রে রুবলেভ। গত বছরের এপ্রিলে তিনি জোকোভিচকে হারিয়ে সার্বিয়ান ওপেনের শিরোপা জিতেছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলকারাজজোকোভিচটেনিসফ্রেঞ্চ ওপেনরুবলেভলিড স্পোর্টসসিটসিপাস
শেয়ারTweetPin

সর্বশেষ

পরিত্যক্ত ভবনে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

জুলাই ২৬, ২০২৬
ছবি: বিএনপির ফেসবুক পেইজ থেকে সংগৃহীত।

দেশের চা শিল্পের বিকাশে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

জুলাই ২৬, ২০২৬

জিয়াউর রহমানের সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা

জুলাই ২৬, ২০২৬

পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ: কেন একটি নির্ভরযোগ্য তথ্যব্যবস্থা জরুরি?

জুলাই ২৬, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর: নারী, পাহাড় ও রাষ্ট্র সংস্কার নিয়ে ‘ন্যারেটিভ আলাপ’ অনুষ্ঠিত

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT