প্যারিস অলিম্পিকে তৃতীয় দিনে টেনিসের দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হয়েছিলেন দুই মহাতারকা স্পেনের রাফায়েল নাদাল এবং সার্বিয়ার নোভাক জোকোভিচ। সরাসরি সেটে নাদালকে হারিয়ে পরের রাউন্ডে গেছেন জোকোভিচ।
প্যারিসের ক্লে কোর্টে নেমে সুবিধা করতে পারেননি নাদাল। প্রথম থেকেই ভুগতে দেখা গেছে তাকে। প্রথম সেটে ৬-১ ব্যবধানে জিতে যান জোকো।
পরে নাদাল কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন, তবে পরাজয় এড়াতে পারেননি। দ্বিতীয় সেটে ৬-৪ ব্যবধানে জিতে ম্যাচ নিজের করে নেন সার্বিয়ার জোকার।
সব প্রতিযোগিতা মিলে দুজনের ৫৯ বারের দেখায় এটি ২৪টি গ্র্যান্ড স্লামজয়ী জোকোভিচের ৩০তম জয়। অন্যদিকে ২২টি গ্র্যান্ড স্লামজয়ী নাদালের জয় ২৯ বার।








