এখন থেকেই নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে জেলা প্রশাসকদের নির্দেশনা দিয়েছে সরকার। মাঠ পর্যায়ে সরকারের নির্দেশনা যথাযথভাবে পালনের পরামর্শ দেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা। সামাজিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার বিষয়েও আলোচনা হয়েছে। সম্মেলনে শিক্ষা, পরিকল্পনা এবং স্বাস্থ্য উপদেষ্টা আলাদা আলাদা বৈঠক করেছেন।







