রাজনীতি

স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে পানি, খাবার স্যালাইন বিতরণ

স্বেচ্ছাসেবক লীগ নেতারা পানি ও খাবার স্যালাইন বিতরণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বেচ্ছাসেবক লীগ নেতারা পানি, খাবার ও স্যালাইন বিতরণে অংশগ্রহণ করছেন, একটি সামাজিক কার্যক্রমের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীতে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে তৃষ্ণার্ত পথচারী ও পরিশ্রান্ত জনসাধারণের মাঝে সুপেয় পানি, খাবার স্যালাইন ও শরবত বিতরণ করা হয়েছে।

বুধবার ১ মে বেলা সাড়ে ১১টায় মিরপুর ১৪ নম্বর থেকে শুরু করে বিভিন্ন স্পট ঘুরে বেলা সাড়ে ৩টায় জিগাতলায় এসে শরবত ও সুপেয় পানি বিতরণ শেষ করে স্বেচ্ছাসেবক লীগ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সংগঠনের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু’র নেতৃত্বে ট্রাকযোগে রাজধানীর মিরপুর ১৪ নম্বর ডেন্টাল কলেজের সামনে থেকে শুরু করে মিরপুর ১৩, মিরপুর ১০ নম্বর গোলচক্কর, কাজীপাড়া, শেওড়াপাড়া, কলাবাগান, রাসেল স্কয়ার, পান্থপথ বসুন্ধরা, ও জিগাতলায় সুপেয় পানি, খাবার স্যালাইন ও শরবত বিতরণ করে সংগঠনটি।

এসময় আরও উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি কাজী মোয়াজ্জেম হোসেন, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইসহাক মিয়া, কেন্দ্রীয় গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কেএম মনোয়ারুল ইসলাম বিপুল, প্রতিবন্ধী উন্নয়ন বিষয়ক সম্পাদক আনোয়ার পারভেজ টিংকু, মহানগর উত্তর সহ-সভাপতি শাহ আলম মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক এ হান্নান হাওলাদার শাওন প্রমুখ।

বিষয়:স্বেচ্ছাসেবক লীগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…