মোস্তফা আযহারীর প্রচেষ্টায় ১০০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

বন্যার পানিতে ত্রাণ বিতরণে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবকরা, যারা পরিবারের মাঝে খাদ্য ও পানীয় বিতরণ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
বাংলাদেশর ওয়াজ মাহফিলে পরিচিত মুখ মোস্তফা আযহারী সামাজিক মাধ্যম ফেসবুক পেইজের মাধ্যমে তার ফলোয়ার্স ও শুভাকাঙ্ক্ষীদের পাঠানো সাহায্যে বন্যা কবলিত ১০০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
কুমিল্লার বুড়িচং এবং আশরাফপুর, ফেনীর ছাগলনাইয়া এলাকায় এখন পর্যন্ত ১০০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
আগামীকাল বৃহস্পতিবার ২৯ আগস্ট নোয়াখালী ও লক্ষ্মীপুর এলাকায় আরও ১০০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরন করা হবে এবং ক্ষতিগ্রস্তদের পূণর্বাসনের প্রক্রিয়া চলমান আছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…





