ভারত ও বাংলাদেশের জনগণের ভ্রাতৃত্বের সস্পর্ককে আরও জোরদার করতে বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নিম্ন আয়ের পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার ৫ এপ্রিল নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার ডাকবাংলো মাঠে খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির সাধারণ সম্পাদক শ্রী নারায়ন সাহা মনি, কোষাধ্যক্ষ শেখ আব্দুল মান্নান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুল্লাহ আল মামুন।

খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মৈত্রী সমিতির নির্বাহী সদস্য ও নীলফামারী জেলা পরিষদের সদস্য ইসরাত জাহান পল্লবী। সার্বিক সহযোগিতায় ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।







