বিনোদন

ভেঙে গেল দিশা-টাইগারের ছয় বছরের প্রেম!

দুটি মানুষ একসঙ্গে হাঁটছেন, পেছনে অন্ধকার ও আলো ঝলমলে পরিবেশ।. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন পুরুষ ও একজন নারী একসঙ্গে হাঁটছেন, পেছনে শহরের আলো ঝলমলে পরিবেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

দীর্ঘ ছয় বছরের প্রেমের সম্পর্ক ভেঙে বিচ্ছেদের পথে হাঁটছেন বলিউডের অন্যতম চর্চিত তারকা জুটি দিশা পাটানি ও টাইগার শ্রফ। যদিও প্রেমের সম্পর্কের কথা কখনো স্বীকার করেননি এই জুটি। কিন্তু তাতে কি, টাইগার-দিশার প্রেমের খবর কারও অজানা নয়।

কখনো নৈশভোজে, কখনো বিমানবন্দরে আবার কখনোবা পার্টিতে তাদের একসঙ্গে দেখা গেছে। দেশের বাইরেও একসাথে ছুটি কাটাতে দেখা গেছে এই জুটিকে।

তবে সম্প্রতি হিন্দুস্থান টাইমসে সূত্রে জানা যায়, দিশা এবং টাইগার একে অপরের থেকে আলাদা হয়ে গেছেন। চলতি বছরের শুরু থেকেই তাদের মধ্যে মন কষাকষি চলছিল। তবে সেটির কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।

এদিকে টাইগারের এক ঘনিষ্ঠ বন্ধু নিশ্চিত করেছেন যে কয়েক সপ্তাহ আগে তিনি এই জুটির প্রেম ভেঙে যাওয়ার বিষয়ে জানতে পেরেছেন। তিনি আরও জানিয়েছেন যে, টাইগার চান না এই ব্রেকআপের বিষয়টি কাউকে জানাতে। কারণ, টাইগার এখন শুধু নিজের কাজে মন দিতে চান। এসব খবর তার কাজকে প্রভাবিত করতে পারে বলে টাইগার মনে করেন।

তবে টাইগার আর দিশার মধ্যে ব্রেকআপ হলেও তারা এখনো একে অপরের ভালো বন্ধু। সামাজিক যোগাযোগ মাধ্যমে একে অপরকে অনুসরণ করেন তারা।

দিশা বর্তমানে ব্যস্ত তার আগামী ছবি ‘এক ভিলেন রিটার্নস’-এর প্রচারণায়। অন্যদিকে টাইগার সম্প্রতি ঘোষণা দিয়েছেন তার আসন্ন সিনেমা ‘স্ত্রু ঢিলা’র।

বিষয়:টাইগার শ্রফ দিশা পাটানি প্রেমের সম্পর্ক বলিউড বিচ্ছেদ সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…