চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদেশে উচ্চ শিক্ষায় চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে আলোচনা সভা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৯ অপরাহ্ণ ০৯, আগস্ট ২০২২
শিক্ষা
A A
চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আলোচনা সভা, বিদেশে উচ্চ শিক্ষায়. Channel i News - চ্যানেল আই নিউজ

বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহ সৃষ্টি, কৌশল, করণীয় এবং দিকনির্দেশনা প্রদানের লক্ষ্যে একটি আলোচনা সভা আয়োজন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ।

সোমবার ৮ আগস্ট বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ৫০২ নম্বর কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভিন্ন বর্ষের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

আলোচনা সভা শেষে বিভাগের অনার্সের প্রতি বর্ষ এবং মাস্টার্স ফাইনাল পরীক্ষা-২০২০ এ অংশ নিয়ে ১ম, ২য়, ৩য় স্থান অধিকারী এবং ৩.৫০ অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ২৫ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করার পাশাপাশি উচ্চ শিক্ষার্থে বিদেশগামী শিক্ষকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

Banglabid

বিভাগের সহকারী অধ্যাপক এবং ছাত্র উপদেষ্টা রাজীব নন্দীর সঞ্চালনায় অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি মো. শহীদুল হক। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সহিদ উল্যাহ, সহযোগী অধ্যাপক মো. আবুল কালাম আজাদ, সহযোগী অধ্যাপক মুহাম্মদ জাকারিয়া, সহকারী অধ্যাপক মাধব চন্দ্র দাস এবং সুদীপ্ত শর্মা।

এর মধ্যে অধ্যাপক ড. মোহাম্মদ সহিদ উল্যাহ অষ্ট্রেলিয়া থেকে পিএইচডি সম্পন্ন করেছেন এবং সুদীপ্ত শর্মা যুক্তরাষ্ট্রে পিএইচডি করছেন। বাকি মো. আবুল কালাম আজাদ, মুহাম্মদ জাকারিয়া এবং মাধব চন্দ্র দাস শীঘ্রই যুক্তরাষ্ট্রে পিএইচডি করার জন্য যাবেন।

Reneta

বক্তব্যে প্রফেসর ড. মোহাম্মদ সহিদ উল্যাহ বলেন, উচ্চ শিক্ষার জন্য আগে থেকেই কাজ শুরু করা উচিত৷ দেরী করা যাবে না৷ আগে কাজ শুরু করলে ফলও ভালো পাওয়া যায়৷ এছাড়া উচ্চ শিক্ষার গুরুত্ব নিয়ে তিনি কথা বলেন৷

ভাষাগত দক্ষতার কথা উল্লেখ করে আবুল কালাম আজাদ বলেন, ইংরেজি ভাষায় গুরুত্ব দিতে হবে৷ উচ্চ শিক্ষার জন্য এটি খুব জরুরী৷ আর পাবলিকেশন থাকতে হবে৷ পাবলিকেশন থাকলে সহজ হয় এক্ষেত্রে। আর গবেষণা কাজের প্রতি মনোযোগ দিতে হবে৷

মুহাম্মদ জাকারিয়া একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন৷ এতে তিনি উচ্চ শিক্ষার কৌশল ও দক্ষতার বিভিন্ন বিষয় তুলে ধরেন।

তিনি বলেন, প্রথমে কোন্ দেশে যাবেন সেটা ঠিক করতে হবে। ডকুমেন্টস গুলো আগে প্রস্তুত করে রাখতে হবে এবং নিজের যোগ্যতাগুলোর একটি তালিকা তৈরি করে রাখতে হবে।

মুক্তভাবে চিন্তার পরামর্শ দিয়ে মাধব চন্দ্র দাস বলেন, নতুন উদ্ভাবন, নতুন কিছু করার প্রেরণা থাকতে হবে। গন্ডি বা সীমাবদ্ধতা থেকে বেরিয়ে আসতে হবে৷ মুক্ত চিন্তা নিয়ে বাইরের দেশে যেতে হবে এবং সুযোগগুলো কাজে লাগাতে হবে৷

উচ্চ শিক্ষার ক্ষেত্রে মনে ভয়-ভীতি না রেখে কাজ করতে বলেছেন সুদীপ্ত শর্মা।

তিনি বলেন, মনে ভয় রাখা যাবে না। অনেক সময় মনে হতে পারে এতো বড় দেশ, কেমনে কি হবে! এটা মাথায় আনা যাবে না৷ ভয় নিয়ে কাজ করলে অনেক সুযোগ হাতছাড়া হয়ে যাবে। তাই কাজ করতে হবে সাহস নিয়ে৷

এসময় বিভাগের অন্যান্য শিক্ষকদের মধ্যে প্রফেসর আলী আজগর চৌধুরী, মোহাম্মদ মোরশেদুল ইসলাম, শাহাব উদ্দিন নীপু, জিয়াউর রহমান খান, রেজাউল করিম ও হামিদা সুলতানা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়বিদেশে উচ্চশিক্ষা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

৪৪ জন ফিলিস্তিনী প্রাণ হারানোর পর যুদ্ধ বিরতি

পরবর্তী

বঙ্গবন্ধু জানতেই পারছেন না-কেমন আছে তার বাংলাদেশ!

পরবর্তী
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে সাধারণ মানুষের সাক্ষাৎকার।. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধু জানতেই পারছেন না-কেমন আছে তার বাংলাদেশ!

শিশুদের জল সংগ্রহের জন্য পাত্রে পানি ভর্তি করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যশোরে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব

সর্বশেষ

শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজের সাথে পয়েন্টেও এগিয়ে গেল ভারত

আগস্ট ১৯, ২০২৬

অটোরিকশায় মাছবাহী ট্রাকের ধাক্কা, বৃদ্ধ স্বামী-স্ত্রী নিহত

আগস্ট ১৯, ২০২৬

জাপানের মঞ্চে উড়ল বাংলাদেশের পতাকা

আগস্ট ১৯, ২০২৬

কলকাতার অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে আনবে সরকার

আগস্ট ১৯, ২০২৬

অস্ট্রেলিয়াকে হারিয়ে র‌্যাঙ্কিংয়ে বড় লাফ হাসানের, উন্নতি শান্ত-মিরাজদের

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT