চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একই সাবান ব্যবহার করার ক্ষতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০১ অপরাহ্ণ ১৯, জুলাই ২০২৩
লাইফস্টাইল, স্বাস্থ্য
A A
প্রাকৃতিক সাবান হাতে ধরা, পরিবেশবান্ধব সৌন্দর্য. Channel i News - চ্যানেল আই নিউজ

চলার পথে বাইরে আমরা হাজারও রোগজীবাণুর সম্মুখীন হই। বাসায় এসে প্রথমেই আমাদের হাত-পা ও মুখ ভালো করে সাবান দিয়ে ধুই। হাতের সেই ময়লা সাবানেই লেগে থাকে। আবার খাবার আগেও সেই সাবান দিয়েই হাত ধুই। শুধু একা না বরং পরিবারের সবাই একই সাবান ব্যবহার করছি। তাহলে ভেবে দেখেছেন আমরা কি আসলে জীবাণুমুক্ত হচ্ছি নাকি জীবাণুযুক্ত হচ্ছি?

২০০৬ সালে ‘ইন্ডিয়ান জার্নাল অফ ডেন্টাল রিসার্চ’-এক গবেষণায় বলেছে, সাবানের উপরের স্তরে কম পক্ষে পাঁচ রকম ভাইরাসের অস্তিত্ব থাকতে পারে। ওই একই বিষয়ে ২০১৫ সালে আবার একটি সমীক্ষা চালায় ‘আমেরিকান জার্নাল অফ ইনফেকশন কন্ট্রোল’। একটি হাসপাতালে ব্যবহৃত প্রায় ৬২ শতাংশ বার সাবানে নানা ধরনের রোগজীবাণু রয়েছে বলে জানিয়েছিলেন তারা। এই সংক্রামিত সাবান ব্যবহার করলে সেখান থেকে ব্যাক্টেরিয়াগুলি মানবদেহে ছড়িয়ে পড়তে পারে বলেই ইঙ্গিত দিয়েছিলেন।

কিন্তু আশ্চর্যের বিষয় হলো- রোগজীবাণু বা ব্যাক্টেরিয়ায় পরিপূর্ণ হওয়া সত্ত্বেও রোগ ছড়ানোর বিষয়ে সাবান যে নিরাপদ, তা গবেষণায় প্রমাণিত হয়েছে। গবেষকেরা জানিয়েছেন, সাবানের উপর জীবাণুর অস্তিত্ব পাওয়া গেলেও সেখান থেকে কোনও রকম শারীরিক জটিলতা হওয়ার কথা তেমন ভাবে নজরে আসেনি তাদের। যদিও পরবর্তীকালে ঘটনার ব্যতিক্রম ঘটতে পারে বলে মত গবেষকদের।

Banglabid

সমস্যা থেকে মুক্তি পাওয়ার সবচেয়ে ভালো পন্থা হলো- তরল সাবান ব্যবহার করা। এমনকি তরল সাবান যে বোতলটিতে থাকে, সেই ‘ডিসপেন্সার’-এ বারবার হাত না দেওয়ার ব্যবস্থাও রয়েছে। পারলে তেমন ‘ডিসপেন্সার’ ব্যবহার করা যেতে পারে। অন্য দিকে, ব্যবহার করা ভেজা বার সাবান রাখার জায়গায় যেন পানি না জমে, তেমন ব্যবস্থা করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্ষতি
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক রাষ্ট্রপতিসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ

আগস্ট ১০, ২০২৬

এবার বনানীর যাত্রাবিরতিতে ‘মলূয়া’

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘কৃত্রিমভাবে পাসের হার ও জিপিএ-৫ বাড়ানোর সংস্কৃতি থেকে বেরিয়ে এসেছি’

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

ময়মনসিংহে ১০ প্রতিষ্ঠানে শতভাগ পাস, ৪টিতে সবাই ফেল 

আগস্ট ১০, ২০২৬

স্কুলের সামনে ময়লার স্তূপ, ‘হ্যালো ডিসি’তে অভিযোগে সমাধান

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT