চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইস্ক্রিনে এলো তিন পর্বের ‘পুনর্জন্ম ডিরেক্টরস কাট’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪১ অপরাহ্ণ ১৭, আগস্ট ২০২৩
বিনোদন
A A

সিক্যুয়ালে নির্মিত যে কোনো নাটক বা সিনেমা আলোচিত হয় না, এমন অভিযোগ দর্শকের পুরনো। প্রথম কিস্তি টপকানো প্রোডাকশন খুবই কম দেখা যায়। তবে ব্যতিক্রম দেখালেন নির্মাতা ভিকি জাহেদ। তার নির্মিত আলোচিত ড্রামা সিক্যুয়াল পুনর্জন্ম’র প্রতিটি পর্বই দর্শক আগ্রহ নিয়ে দেখেছেন।

সর্বশেষ ঈদে ‘পুনর্জন্ম’র অন্তিম পর্ব প্রচারিত হয়। ওই নাটকটির তিন পর্বের সম্পূর্ণ ডিরেক্টরস কাট বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে, যা দেখা যাচ্ছে আইস্ক্রিনে।

কর্তৃপক্ষ জানাচ্ছেন, প্রিমিয়াম কনটেন্ট হিসেবে ‘পুনর্জন্ম ডিরেক্টরস কাট’ দেখা যাচ্ছে, যেখানে দর্শকদের জন্য কিছু নতুন সংযোজন থাকছে।

সিক্যুয়ালে নির্মিত ‘পুনর্জন্ম’ নাটকের মূল চরিত্রে অভিনয় করেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। এছাড়াও ‘পুনর্জন্ম’ অন্তিম পর্ব অর্থাৎ ইউনিভার্সে নওশাবা, মুকুল সিরাজসহ, সেন্টু, খায়রুল বাসার সহ আগে যাদেরকে দেখেছেন দর্শক, অন্তিম পর্বে সবাইকে পাবেন।

২০২১ সালের জুলাইতে চ্যানেল আইয়ের উদ্যোগে ‘পুনর্জন্ম’ নির্মিত হয়েছিল। প্রথম কিস্তিতে নাটকটি ব্যাপকভাবে আলোচিত হয়। এরপর একই বছরের অক্টোবরে প্রচারিত হয় ‘পুনর্জন্ম ২’। সর্বশেষ গেল বছরের ১ অক্টোবর চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সম্প্রচার হয় ‘পুনর্জন্ম ৩’।

এরপর রিলিজ দেয়া হয় চ্যানেল আই প্রাইমের ইউটিউবে। সেখানে কোটি দর্শক নাটকটি দেখেছেন, করেছেন তুমুল প্রশংসা। গেল ঈদে ‘পুনর্জন্ম’ অন্তিম পর্ব প্রকাশের পরেও ব্যাপক সাড়া ফেলে সেটি দেখে অনেক দর্শক বলছেন কিছু রহস্য রয়ে গেছে, এই রহস্যের জট কী খুলবে?

Reneta

পরিচালক ভিকি জাহেদ বলেন, আগামীতে স্পিন অফ সিরিজ হবে। নাম ‘রাফসান হক’, আসবে আইস্ক্রিনে। ‘রাফসান হক’ নামে নতুন কোনো গল্প হবে নাকি ‘পুনর্জন্ম অন্তিম পর্ব’ যেখানে শেষ হয়েছে সেখান থেকে নতুন গল্প শুরু হবে, সেটা একটু রহস্য থাকুক। সময় হলে সবাই জানতে পারবেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আফরান নিশোখায়রুল বাসারনওশাবাপুনর্জন্মমুকুল সিরাজসহলিড বিনোদনসিনেমাসেন্টু
শেয়ারTweetPin

সর্বশেষ

সাকলাইন-রিপনের দলে আসাটা ‘দারুণ’

এপ্রিল ২২, ২০২৬

ব্যাটারদের নিয়ে প্রত্যাশা কতটা বাস্তবসম্মত, জানেন না টেইট

এপ্রিল ২২, ২০২৬

হাইব্রিডে টয়োটার বড় বিনিয়োগ, লক্ষ্য দীর্ঘমেয়াদি সম্প্রসারণ

এপ্রিল ২২, ২০২৬

প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণি পর্যন্ত করার পরিকল্পনা

এপ্রিল ২২, ২০২৬

হামলা হলে জবাব দেওয়া হুঁশিয়ারি ইরানের

এপ্রিল ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT