চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইসিইউতে কিংবদন্তী পরিচালক তরুণ মজুমদার

রাধামাধব মণ্ডল রাধামাধব মণ্ডল
৭:৩০ অপরাহ্ণ ২২, জুন ২০২২
বিনোদন
A A

ভালো নেই ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত প্রখ্যাত পরিচালক তরুণ মজুমদার। হাসপাতালে ভর্তি করা হয়েছে এই বর্ষীয়ান চলচ্চিত্র নির্মাতাকে। বর্তমানে কলকাতায় সরকারি এসএসকেএম হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউ) চিকিৎসাধীন।

কিংবদন্তী পরিচালকের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই চিন্তা শুরু হয়েছে অনুরাগীদের মনে। তার চেতনার মাত্রা ক্রমশ কমছে এবং অস্পষ্টতা বাড়ছে বলে জানিয়েছে চিকিৎসকরা। সেপ্টিসেমিয়া ধরা পড়ার খবরও জানিয়েছে চিকিৎসকরা।

২০০০ সাল থেকে তরুণ মজুমদারের কিডনির নানা সমস্যা রয়েছে বলে জানা গেছে। বর্তমান চিকিৎসকরা জানাচ্ছেন, ৯২ বছরের কিংবদন্তী এই পরিচালক ফুসফুসের সমস্যায় ভুগছেন দীর্ঘ দিন ধরে। রয়েছে ডায়াবেটিসও। অভিজ্ঞ চিকিৎসকদের একটি টিম বর্ষীয়ান পরিচালককে পর্যবেক্ষণে রেখেছেন হাসপাতালে।

মস্তিষ্কের চেতনা সজাগ রাখার যে ব্যবস্থা তা হল রেটিকিউলার অ্যাক্টিভেটিং সিস্টেম। সেটাই ক্রমশ কমে যাচ্ছে বলে জানিয়েছে চিকিৎসকদের টিম। ন্যাজাল ক্যানুলা যোগে অক্সিজেন দিয়েই তরুণ মজুমদারের রক্তে অক্সিজেনের মাত্রা ৯৫ শতাংশ ছুঁইছুঁই রাখা হয়েছে। প্রতি মিনিটে ৪-৬ লিটার অক্সিজেনও দেয়া হচ্ছে তাকে।

ব্রিটিশ শাসিত ভারত বর্ষে (বর্তমান বাংলাদেশের বগুড়ায়) জন্মে ছিলেন এই কিংবদন্তী পরিচালক তরুণ মজুমদার। তার বাবা বীরেন্দ্রনাথ মজুমদার ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী। কেমিস্ট্রিরের ছাত্র হলেও সিনেমা তৈরির ঝোঁক ছিল তরুণ মজুমদারের জীবনের প্রথম থেকেই। শচীন মুখোপাধ্যায় আর দিলীপ মুখোপাধ্যায়ের সঙ্গে মিলে ‘যাত্রিক’ নামে একটি টিম তৈরি করে সিনেমা পরিচালনার কাজ শুরু করে ছিলেন তিনি।

পরে ‘যাত্রিক’ থেকে বেড়িয়ে নিজে পরিচালনার কাজ শুরু করেন তরুণ মজুমদার। মধ্যবিত্ত বাঙালির জীবন সিনেমার পর্দায় তুলে ধরেন ‘বালিকা বধূ’, ‘শ্রীমান পৃথ্বীরাজ’, ‘দাদার কীর্তি’, ‘আপন আমার আপন’, ‘চাঁদের বাড়ি’, ‘ভালবাসা ভালবাসা’, ‘আলো’র মতো সিনেমার মাধ্যমে।

Reneta

একাধিক জাতীয় পুরস্কার পেয়েছেন তরুণ মজুমদার। তার ঝুলিতে দেশ বিদেশের খ্যাতি। পেয়েছেন পদ্মশ্রী সম্মানও। তার নির্মিত অনেকগুলো চলচ্চিত্রই সাহিত্য নির্ভর। সাহিত্যিক বিমল কর, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সাহিত্যকীর্তি বড় পর্দায় তুলে ধরেছেন। তার সমসাময়িক অন্যান্য চলচ্চিত্রকার সত্যজিৎ রায়, মৃণাল সেন, তপন সিংহ প্রভৃতি পরিচালকদের মতো সমালোচকদের বিপুল সাড়া না পেলেও নিয়মিত ভাবে বক্স অফিস হিট ছবি নির্মাণ করে গেছেন। তাপস পালের মতো বহু অভিনেতা, অভিনেত্রীকে তিনি তুলে এনেছিলেন সিনেমার জগতে। উত্তম-সুচিত্রাকে নিয়ে যাত্রিক তৈরি করেছিলেন চাওয়া পাওয়া (১৯৫৯)। ১৯৬০-এ যাত্রিক-এর তৈরি ‘স্মৃতি টুকু থাক’-এ সুচিত্রার ছিল দ্বৈত ভূমিকা। ১৯৬৩-তে যাত্রিক আরও দু’টি হিট ছবি উপহার দেন – ‘পলাতক’ এবং ‘কাচের স্বর্গ’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তরুণ মজুমদারতারাশঙ্করনির্মাতাবগুড়াবিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ভারতমৃণাল সেনশীর্ষেন্দু মুখোপাধ্যায়সত্যজিৎ রায়সিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬

নীতি সংলাপ: শিশুদের জন্য নিরাপদ ধরিত্রী গড়ে তোলার অঙ্গীকার

আগস্ট ৪, ২০২৬

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর, কালজয়ী বাংলা সিনেমার পোস্টার প্রদর্শনী

আগস্ট ৪, ২০২৬

প্রধানমন্ত্রীর সৌদি সফর ‘উপযুক্ত সময়ে’, দক্ষ কর্মী নিতে আগ্রহ রিয়াদের

আগস্ট ৪, ২০২৬

শেখ হাসিনার বক্তব্য প্রচারে গণমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT