ভুয়া ও অসম্পূর্ণ ভোটার তালিকা তৈরিসহ নানা অনিয়মের অভিযোগ এনে ২৯ ডিসেম্বর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্বাচন প্রত্যাখ্যান করেছে ফজলুল হক মল্লিক-খন্দকার মাঈনুর রহমান প্যানেল। তবে তালিকায় কোনো ভুয়া ভোটার নেই দাবি করে নির্দিষ্ট দিনে ভোটারদের ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে এ কে এম এ হামিদ-শামসুর রহমান প্যানেল।






