চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অপারেশন সুন্দরবন’ দীর্ঘদিনের কষ্টের ফসল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪২ অপরাহ্ন ২০, সেপ্টেম্বর ২০২২
বিনোদন
A A

প্রথম ছবি ‘ঢাকা অ্যাটাক’ বানিয়ে তারকা নির্মাতা বনে যাওয়া দীপংকর দীপনের নতুন ছবি ‘অপারেশন সুন্দরবন’ মুক্তি পাচ্ছে শুক্রবার (২৩ সেপ্টেম্বর)। র‍্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লি. প্রযোজিত তারকাবহুল এই ছবিটি ‘পুরোপুরি বাণিজ্যিক ঘরানার’ বলে জানিয়েছেন দীপন।

তার মতে, গণমানুষকে কানেক্ট করার ছবি এটি। সেই সাথে ক্লাস পিপল যেন পছন্দ করে সেই চেষ্টা আছে। ঢাকা অ্যাটাকে যেটা ছিল।

পরিচালক দীপন বলেন, সুন্দরবন দস্যু মুক্ত হবার গল্প নিয়ে নয়, ‘অপারেশন সুন্দরবন’ তৈরি হয়েছে সুন্দরবন দস্যুমুক্ত হওয়াকে উদযাপন করতে। এটি কোনো ডকুমেন্টারি নয়, এটি সম্পূর্ণ বাণিজ্যিক সিনেমা; যেখান ড্রামা-সাসপেন্স- নারী পুরুষের সম্পর্ক প্রেম ভালবাসা সবকিছু আছে।

এতে উঠে আসবে সুন্দরবনের র‍্যাবের দুঃসাহসিক অভিযান, জীববৈচিত্র্য, প্রেম-প্রকৃতির সবকিচুই! এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেন রিয়াজ, সিয়াম, রোশান, নুসরাত ফারিয়া, মনোজসহ অনেকে।

‘অপারেশন সুন্দরবন’ প্রসঙ্গে দীপংকর দীপন বলেন, এই ছবি দীর্ঘদিনের কষ্টের ফসল। এই কষ্ট শুধু আমি একা করিনি। র‍্যাবের বিভিন্ন অফিসার, সদস্য থেকে আমার সরকারী পরিচালকরা শিল্পী কলাকুশলী, রাইটার প্রত্যেকেই করেছে। সুন্দরবনে যে পরিস্থিতিতে গিয়ে কাজ করেছি সত্যিকারঅর্থে ভীষণ কঠিন।

নির্মাণের শুরুর দিকে প্রসঙ্গ তুলে দীপন বলেন, সুন্দরবনে গিয়ে পুরোপুরি একটি সিনেমা করা যে কতটা কঠিন সেটির প্রথম ধারণা পেয়েছিলাম বলিউডের ‘রোর’ ছবির পরিচালক কামাল সাদানার সঙ্গে আলাপের পর। ২০১৮ সালে ‘অপারেশন সুন্দরবন’ ছবি শুরুর প্রথম ধাপে গবেষণা করতে গিয়ে ইউটিউবে পাই ‘রোর: টাইগার্স অব সুন্দরবন’। এই ছবিটি টেকনিক্যালি খুবই রিচ। মুম্বাই থাকাকালীন এ ছবির টিমের একজন ডিওপি আমার পরিচিত ছিলেন। তার মাধ্যমে কামাল সাদানার সঙ্গে দেখা করি। আলাপ করে জেনেছিলাম তারা এই ছবির শুটিং করে বাংলাদেশ অঞ্চলে।

Reneta

মুম্বাইয়ের কামাল সাদানার সঙ্গে আলাপের পর ভয় বেড়ে যায় দীপনের। তিনি বলেন, শুধু শুটিং পারপাসে তারা ব্যয় করেছিল ২১ কোটি রুপি। পোস্টের খরচ আলাদা। সুন্দরবনের প্রতিকূলতা একই থাকলেও এই টাকার তুলনায় দেশীয় অনেক কম টাকায় আমাকে ‘অপারেশন সুন্দরবন’ শেষ করতে হবে ভেবেই ভয় শুরু হয়ে যায়। এর লম্বা সময় ধরে গবেষণা পর্যালোচনার পর শুটিং করি। শুটিং করতে গিয়ে পদে পদে প্রতিকূলতার মুখে পড়ি। এরপর আসে ডাবিং। এতে ব্যাকরাউন্ড আর্টিস্ট ব্যবহার হয়েছে প্রায় ১৩০০। ডাবিংয়ে এত ভয়েস পাওয়া নিয়ে সমস্যা হলো। স্ক্রিনে কথা বলছে এমন শিল্পী আছে ৭২ জন। এত ব্যাপক শিল্পী নিয়ে ডাবিং করতে লম্বা সময় লেগেছে।

বছর তিনেক আগে শুরু হয় ‘অপারেশন সুন্দরবন’ এর শুটিং। গহীন সুন্দরবনে গিয়ে শুটিং করা মুখের কথা নয় বলে জানালেন দীপন। অনেকসময় তিনি সত্যি সত্যি ‘জলে কুমির ডাঙায় বাঘ’ এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন। মুক্তিতে কেন লম্বা সময় লাগলো জানতে চাইলে দীপন বলেন, পোস্ট প্রডাকশনেও অনেক জটিল প্রক্রিয়া পাড়ি দিতে হয়েছে। অনেক কষ্টের পথ পাড়ি দেয়ার মাধ্যমে তৈরি হয়েছে ‘অপারেশন সুন্দরবন’। ‘ঢাকা অ্যাটাক’ মুক্তির তিনমাস পরে এই ছবি নিয়ে একটু একটু কাজ শুরু করি। তারপর থেকে দীর্ঘ চার বছর ‘অপারেশন সুন্দরবন’ এর সঙ্গে বাস করছি।

‘যারা আমার কাছে থাকে তারা জানে এই ছবি কীভাবে আমাকে গ্রাস করেছে। শুধু আমার নয়, এর সঙ্গে যুক্ত প্রতিটি মানুষের সঙ্গে গভীর সম্পর্ক জড়িত। ‘অপারেশন সুন্দরবন’ শুধু একটি সিনেমা নয়, এটি জীবনাচরণের অংশ। যেমনটা ‘ঢাকা অ্যাটাক’-এ হয়েছিল। ২০১৪ থেকে মুক্তির আগ পর্যন্ত ছিল। এত লম্বা সময় ধরে ছবি বানানো খুব একটা কাজের কথা নয়, কিন্তু কোভিডের কারণে একটু দেরি হলো। নিশ্চয়ই পরের ছবিগুলো দ্রুত শেষ করবো। যেসব বড় ক্যানভাস নিয়ে ছবি করার কথা ভাবি, আশাপাশ থেকে দক্ষ সাপোর্ট খুব কম আছে। এই কারণে ধরে ধরে আগাতে সময় বেশি লাগে।’-বলছিলেন নির্মাতা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অপারেশন সুন্দরবনঢাকা অ্যাটাকদীপংকর দীপনদীপননুসরাত ফারিয়াবলিউডরিয়াজরোররোশানলিড বিনোদনসিনেমাসিয়াম
শেয়ারTweetPin

সর্বশেষ

মেয়েকে নিয়ে প্রধানমন্ত্রীর দেখা হলিউড ছবিটিতে কী আছে?

এপ্রিল ৪, ২০২৬

ভারতে নিহত বাংলাদেশি কৃষকের মরদেহ ১১ মাস পর ফেরত

এপ্রিল ৩, ২০২৬

পাবনায় ৮ দিনব্যাপী বইমেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

এপ্রিল ৩, ২০২৬

কিশোর বয়স রিকশাচালকের মরদেহ উদ্ধার

এপ্রিল ৩, ২০২৬

চোরকে গণপিটুনি নয়, এক কিলোমিটার রাস্তা পরিষ্কার করিয়ে ‘মানবিক’ শাস্তি!

এপ্রিল ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT