চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা গ্রেফতার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪২ অপরাহ্ন ২০, ডিসেম্বর ২০২৫
- সেমি লিড, অপরাধ
A A
দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা গ্রেফতার

দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা গ্রেফতার

কার্যক্রম নিষিদ্ধ দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলতাফুজ্জামান মিতাকে (৬৫) গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুর পৌনে ২টায় দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে চলমান ডেভিল হান্ট অপারেশন-২ কার্যক্রমের অংশ হিসেবে দিনাজপুর জেলার গোয়েন্দা (ডিবি) পুলিশ তাকে বিরামপুর উপজেলা থেকে একাধিক মামলায় গ্রেফতার করে।

আলতাফুজ্জামান দিনাজপুর শহরের ঘাসিপাড়া এলাকায় বসবাস করলেও তিনি দিনাজপুরের বিরামপুর উপজেলার জগন্নাথপুর এলাকার মো. সালেহ উদ্দিন আহমেদের ছেলে। গ্রেফতারকৃত আসামি মোঃ আলতাফুজ্জামান মিতা বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন সরকারি কাজে তদবির বাণিজ্য, দলীয় প্রভাব খাটিয়ে সরকারি প্রকল্পের বরাদ্দ নেতাকর্মীদের পাইয়ে দিতেন এবং নিয়োগ বাণিজ্যের সাথে সম্পৃক্ত ছিলেন মর্মে প্রাথমিকভাবে জানা যায়।

এছাড়াও বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য প্রদান করেন এবং বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে হামলার সাথে সম্পৃক্ত ছিলেন বলে পুলিশ জানিয়েছে। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। সম্প্রতি পলাতক ফ্যাসিস্ট ও তাদের দোসরদের সাথে পরস্পর যোগসাজসের মাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায়তারা করে আসছে মর্মে জানা যায়। গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদ করলে তিনি বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য প্রদান করে।

প্রসঙ্গত, মিতার বিরুদ্ধে দিনাজপুর জেলার বিভিন্ন থানায় এবং ডিএমপিতে একাধিক মামলা রয়েছে। তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: আওয়ামী লীগআলতাফুজ্জামান মিতা গ্রেফতারদিনাজপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিলেন

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠান ঘিরে চার স্তরের নিরাপত্তা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

সংসদ ভবনে নবনির্বাচিত এমপিদের শপথ চলছে

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

পেনাল্টি হাতছাড়া, শীর্ষ হারাল বার্সা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ নেতার বিচার শুরু আজ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT