চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিজিটাল যোগাযোগ বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে উদীয়মান ক্ষেত্র: প্রণয় ভার্মা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৯ অপরাহ্ন ২৭, আগস্ট ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, বাণিজ্য, পরিবহন ও জ্বালানিকে ছাড়িয়ে ভারত-বাংলাদেশ অংশীদারিত্বে ডিজিটাল যোগাযোগ একটি দ্রুত উদীয়মান ক্ষেত্র।

তিনি আজ (২৭ আগস্ট) চট্টগ্রামে ভারত সরকারের কনসেশনাল লাইন অব ক্রেডিটে নির্মাণাধীন একটি আইটি পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে এ মন্তব্য করেন।

হাইকমিশনার বলেন, এটি দুই দেশের অর্থনৈতিক ও প্রযুক্তিগত অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। এই সময় তিনি এই প্রকল্পটির ওপর তার আস্থা ব্যক্ত করে বলেন, এই আইটি পার্ক বাংলাদেশে আইটি শিল্প ও আইটি পরিষেবা প্রচারে গুণগত মান উন্নয়নে সহায়ক হবে।

ভারত সরকারের প্রায় ২৫০ মিলিয়ন মার্কিন ডলার কনসেশনাল লাইন অব ক্রেডিটের আওতায় বাংলাদেশের ১২টি জেলায় আইটি/হাইটেক পার্ক স্থাপনের যে প্রকল্প রয়েছে, চট্টগ্রামের এই আইটি পার্কটি তার অংশ। প্রকল্পটি ডিজিটাল বাংলাদেশের লক্ষ্যকেও এগিয়ে নিবে। এছাড়াও এটি ২০৪১ সাল নাগাদ ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরের যে রূপকল্প তাও বেগবান করবে।

প্রতিটি পার্কে ৩ হাজার লোকের সরাসরি কর্মসংস্থান ও ১ হাজার লোককে প্রশিক্ষণ দেয়া হবে। এই প্রকল্পে গ্রিন বিল্ডিং নির্মাণ করা হবে যা জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশ-বান্ধব।

Jui  Banner Campaign
ট্যাগ: ডিজিটালপ্রণয় ভার্মাভারতভারতের হাইকমিশনার
শেয়ারTweetPin

সর্বশেষ

আমি দুঃখিত: এপস্টেইনের সঙ্গে কাটানো সময় নিয়ে বিল গেটস

ফেব্রুয়ারি ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

স্থানীয়ভাবে পরিচালিত অভিযোজনের জাতীয় কাঠামো চালু করল বাংলাদেশ

ফেব্রুয়ারি ৫, ২০২৬

সঞ্চয়পত্রে আবার বাড়ছে সরকারের ঋণ

ফেব্রুয়ারি ৫, ২০২৬

দেশে এসেছে ৩ লাখ ৭৯ হাজার ৯২৪ জন প্রবাসীর পোস্টাল ব্যালট

ফেব্রুয়ারি ৫, ২০২৬

জামায়াত আমিরের এক্স একাউন্ট হ্যাক হয়েছিল কিনা এখনও নিশ্চিত নয় ডিবি

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT