চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সমাজের সব পর্যায়ে জবাবদিহি নিশ্চিত করতে হবে: তারেক রহমান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৪ অপরাহ্ণ ০৭, ডিসেম্বর ২০২৪
- সেমি লিড
A A
তারেক রহমানের সাক্ষাৎকার, সমাজের জবাবদিহি নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপির একার আন্দোলনে স্বৈরাচার পালিয়ে যায়নি। এজন্য সব দল কাজ করেছে, সব মানুষ একত্র হয়েছিল বলেই স্বৈরাচার বিদায় নিয়েছে।

শনিবার বিএনপির ঘোষিত ‘৩১ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্তকরণ’ কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুর বিভাগীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সকাল ১০টা থেকে সদর উপজেলা পরিষদের অডিটোরিয়াম হল রুমে আয়োজিত এই কর্মশালায় তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন। কর্মশালায় ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরিয়তপুর ও গোপালগঞ্জ জেলা বিএনপির নেতারা অংশ নেন।

কর্মশালায় সভাপতিত্ব করেন বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। প্রধান বক্তা ছিলেন ৩১ দফা প্রণয়ন কমিটির সদস্য ইসমাইল জবিউল্লাহ। অন্যদের মধ্যে বক্তব্য দেন তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন প্রমুখ। ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে কর্মশালায়  ২০ মিনিট বক্তব্য দেন তারেক রহমান। পরে নেতা-কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।

Banglabid

দেশ সংস্কারের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘গত দুই-তিন মাসে দেখেছি, বিভিন্ন ব্যক্তিরা বিভিন্ন সংস্কারের কথা বলছেন। তারা যে সংস্কারের কথা বলছেন, তা আমাদের এই ৩১ দফার মধ্যেই রয়েছে। ‘আমরা দুই বছর আগে রাষ্ট্র সংস্কারের জন্য ৩১ দফা দিয়েছিলাম। আমাদের আত্মবিশ্বাস ছিল স্বৈরাচারী শেখ হাসিনার সরকার বিদায় নিচ্ছে।

তবে আমাদের জানা ছিল না, কবে স্বৈরাচারের বিদায় হবে।’ তিনি বলেন, ‘৩১ দফা অর্জনে কমবেশি তখনই করতে পারবেন, যখন জনগণের সমর্থন নিয়ে আপনারা সরকার গঠন করতে পারবেন। এ জন্য ৩১ দফাকে জনগণের দ্বারে দ্বারে নিয়ে যেতে হবে। ৩১ দফায় জনগণের সমর্থন নেওয়া এবং আস্থা অর্জন ও ধরে রাখার দায়িত্ব আমার, আপনার, আপনাদের সবার। জনগণকে আস্থায় রাখতে হলে সবাইকে নিয়ে কাজ করতে হবে। আপনারা সবাই যে যাঁর অবস্থান থেকে কাজ করবেন। আপনারা প্রত্যেকে বিএনপির নেতা, অ্যাম্বাসেডর, বিএনপির প্রতিনিধি।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘আমাদের ওপর জনগণের আস্থা আছে বলে আমাদের ঘরে বসে থাকলে চলবে না। আমরা যদি চুপচাপ বসে থাকি তাহলে কোনো কাজ হবে না। আমরা এমন কোনো ভুল চিন্তা বা কাজ যেন না করি, যাতে আমরা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ি। এতে আমরা ক্ষতিগ্রস্ত হব। তাই যারা ভুল করছে তাদের বোঝাতে হবে, সতর্ক করতে হবে। সবাই মিলে আমাদের কাজ করতে হবে।’

Reneta

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ‘মানুষ যদি না জানতে পারে বিএনপি কী চায়, জনগণের জন্য কী ভাবে, ছাত্রদের জন্য কী ভাবে, নারীদের জন্য কী ভাবে, কৃষকের জন্য কী ভাবে, শ্রমিকের জন্য কী ভাবে তাহলে জনগণের সমর্থন আমাদের ওপর থাকবে না। হয়তো একবারে আমরা পারব না। তবে আমরা সূচনা করে যেতে চাই। পরে ধারাবাহিকভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া চলতে থাকলে পর্যায়ক্রমে আমরা একটা জায়গায় যাব। এই প্রক্রিয়ায় যুক্ত হতে চাইলে জনগণের সমর্থন দরকার।’

তারেক রহমান আরও বলেন, ‘আমরা দেশে জবাবদিহি প্রতিষ্ঠা করতে চাই। শুধু প্রধানমন্ত্রী বা এমপির জবাবদিহি নয়, জবাবদিহি প্রতিষ্ঠা করতে হবে সমাজের সব পর্যায়ে। মেয়র, ইউপি চেয়ারম্যান-সমাজের প্রতিনিধিত্বশীল যেকোনো ব্যক্তি জবাবদিহির ঊর্ধ্বে নয়।’ শেখ হাসিনার সময়ে জবাবদিহি ছিল না মন্তব্য করে তিনি বলেন, ‘জবাবদিহি থাকলে ফরিদপুর থেকে দুই হাজার কোটি টাকা পাচার হতে পারত না।’

তারেক রহমান আরও বলেন, ‘আমরা দেশের এমন এক অবস্থা গড়ে তুলতে চাই, যেখানে চিকিৎসার জন্য মানুষকে দেশের বাইরে যেতে হবে না, ছাত্ররা শিক্ষাজীবন শেষ করে কাজ পাবেন, কৃষক তাঁর পণ্যের ন্যায্য দাম পাবেন। স্বৈরাচারকে যেভাবে আমরা একতাবদ্ধ হয়ে উৎখাত করেছি, তেমনি জবাবদিহি প্রতিষ্ঠার জন্য আমাদের একত্রে কাজ করতে হবে।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘আমাদের জনগণকে আস্থায় রাখতে হবে, জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে হবে। জনগণের কথায় উঠতে, বসতে ও চলতে হবে। রাজনীতির মূল কথা হচ্ছে জনগণের আস্থা অর্জন। জনগণের আস্থা ধরে রাখতে যে যে কৌশল আছে, তা আমাদের করে যেতে হবে।’

সকাল সাড়ে ১০টার দিকে বিএনপির বিভাগীয় এ কর্মশালা শুরু হয়। এতে ফরিদপুর জেলা বিএনপি ছাড়াও রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর ও গোপালগঞ্জ জেলা বিএনপির নেতা-কর্মীরা অংশ নেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তারেক রহমানফরিদপুর বিভাগ বিএনপিরাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তিস্বৈরাচারের পতন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মুকুট ধরে রাখার অভিযানে বাংলাদেশের সামনে ভারত

পরবর্তী

ফাইনালে ভারতকে গুঁড়িয়ে দিতে চায় বাংলাদেশ

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেটার নির্বাচনী প্রস্তুতিতে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইনালে ভারতকে গুঁড়িয়ে দিতে চায় বাংলাদেশ

চট্টগ্রামে কার্টন কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দাউদাউ আগুনের শিখা. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামে কার্টন ফ্যাক্টরির আগুন নিয়ন্ত্রণে

সর্বশেষ

হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য প্রস্তুতকৃত শয্যা ও ওষুধ. Channel i News - চ্যানেল আই নিউজ

হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ভর্তি বাড়ছে, আরও ২ জনের মৃত্যু

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

মন্ত্রিসভায় যুক্ত হতে পারে নতুন মুখ, যাদের নাম আলোচনায়

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ঘুমিয়েও কেন ক্লান্ত লাগে, জানুন সম্ভাব্য কারণ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বদলি

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT