চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হুবহু মিলে গেল ফাইনাল নিয়ে ডি মারিয়ার ভবিষ্যদ্বাণী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৫ অপরাহ্ণ ২১, ডিসেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টিনা ফুটবল দলের জয় উদযাপন, বিশ্বকাপ ট্রফি হাতে।. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাঙ্গেল ডি মারিয়া খেলেছেন এমন ফাইনালে কখনও হারেনি আর্জেন্টিনা। অথচ ফ্রান্সের বিপক্ষে বিশ্বকাপের শিরোপা নির্ধারণী মঞ্চে তার খেলা নিয়ে চড়ছিল শঙ্কা। সেমিফাইনালে না থাকা উইঙ্গারকে ফাইনালে শুরুর একাদশেই রেখেছিলেন কোচ। আস্থার মূল্যও রেখেছেন। গোল করেছেন, এনেছেন পেনাল্টি। কিন্তু এসব আগে থেকেই জানতে ৩৪ বর্ষী উইঙ্গার।

৩৬ বছরের শিরোপা খরা কাটিয়ে লিওনেল মেসিরা যখন আনন্দে মাতোয়ারা ঠিক তখন উদযাপনের মাত্রা বাড়িয়েছেন ডি মারিয়ার স্ত্রী জর্জিলিনা কারদোসো। হোয়াটসঅ্যাপের একটি স্ক্রিনশর্ট পোস্ট করে দিয়েছেন চোখ কপালে ওঠার মত তথ্য। নিজে গোল করা এবং চ্যাম্পিয়ন হওয়ার ভবিষ্যদ্বাণী ফাইনালের ২৪ ঘণ্টা আগেই করে রেখেছিলেন ডি মারিয়া। যা মিলে গেছে হুবহু!

আলাপচারিতায় স্ত্রীকে বিশ্বকাপ জেতার কথা বলেছিলেন ডি মারিয়া, ‘আমি চ্যাম্পিয়ন হতে যাচ্ছি। এটা লেখা হয়ে গেছে। আমি গোলও করব।’ কারণ হিসেবে শুনিয়েছেন মারাকানায় কোপা আমেরিকার ফাইনালে এবং ওয়েম্বলিতে ফিনালিসিমায় জাল খুঁজে পাবার কথা, ‘মারাকানা ও ওয়েম্বলির মতো এটা (লুসেইলেও) লেখা হয়ে গেছে।’

“Voy a salir campeón del mundo amor. Esta escrito. Y voy a hacer el gol. Porque está escrito como en el Maracaná y Wembley. Anda y disfruta mañana porque vamos a ser campeones”.

✍🏼 El mensaje de Di María a su esposa Jorgelina por WhatsApp, 24 horas antes de la final… 🥹 pic.twitter.com/IHJHisMc6j

— Ataque Futbolero (@AtaqueFutbolero) December 20, 2022

নিজের ভবিষ্যদ্বাণী অক্ষরে অক্ষরে ফলে গেছে। ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে বিশ্বকাপের শিরোপা তুলেছে আলবিসেলেস্তে দল। লিওনেল স্কালোনির শুরুর একাদশে নেমে দুর্দান্ত পারফর্মও করেছিলেন ডি মারিয়া। শুরুর অর্ধে দলকে পেনাল্টি এনে দেওয়ার পর নিজেও পেয়েছিলেন জালের খোঁজ। দ্বিতীয়ার্ধে তাকে তুলে নিলেও শেষ পর্যন্ত শিরোপা জিতেছে আর্জেন্টিনা।

৬ গোলের স্নায়ুচাপী ফাইনাল শেষে আর্জেন্টিনা হাসতে যাচ্ছে শেষ হাসি, সেই ব্যাপারে নিশ্চিত ছিলেন ডি মারিয়া। স্ত্রী জর্জিলিনাকে উদযাপনের প্রস্তুতিও সেরে রাখতে বলেছিলেন, ‘কাল দিনটাতে উদযাপন করো। আমরা চ্যাম্পিয়ন হতে যাচ্ছি। যে ২৬ জন এখানে আছি এবং আমাদের পরিবারের শিরোপা প্রাপ্য।’

ট্যাগ: কাতার বিশ্বকাপ-2022ডি মারিয়াফিফা বিশ্বকাপ আর্জেন্টিনাফিফা বিশ্বকাপ ফ্রান্সভবিষ্যদ্বাণীমেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শত মহাসড়ক বিজয়ের মাসে জনগণের উপহার

পরবর্তী

ভর্তি ফি বেশি নেয়ার অভিযোগ তদন্তে মনিটরিং টিম গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়

পরবর্তী
শিক্ষা মন্ত্রণালয়ের লোগো, বাংলাদেশ সরকারের শিক্ষা বিভাগ. Channel i News - চ্যানেল আই নিউজ

ভর্তি ফি বেশি নেয়ার অভিযোগ তদন্তে মনিটরিং টিম গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়

নিশোকে নিয়ে শুটিংয়ে রাফী, হাসিমুখে পোজ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শাকিব নয়, আগে নিশোকে নিয়ে শুটিংয়ে নামছেন রাফী

সর্বশেষ

স্থানীয় শিল্পী ও তরুণ প্রতিভাদের সঙ্গীতে দর্শক-শ্রোতারা ফিরে যান বাংলাদেশের মেঠোপথ আর নদীর কলতানে

লালন, হাসন, করিমদের গানে ডালাসে শেকড়ের উৎসব

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি এখন আগের চেয়েও জনপ্রিয় ও শক্তিশালী: রুহুল কবির রিজভী

আগস্ট ২৬, ২০২৬

পর্তুগালের বাংলাদেশ কমিউনিটির গর্ব: প্রথম প্রজন্মের ডাক্তার মন্জিল দিগন্ত

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

আগস্ট ২৬, ২০২৬

‘অভিনেতাদের জায়গা দখল করছেন ইনফ্লুয়েন্সাররা’

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT