চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মারা গেছেন কিংবদন্তী অভিনেতা ধর্মেন্দ্র

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০২ অপরাহ্ন ২৪, নভেম্বর ২০২৫
বিনোদন
A A

৯০ বছর পূর্ণ করার মাত্র দুই সপ্তাহ বাকি ছিল, এর মাঝেই চিরবিদায় নিলেন বলিউডের কিংবদন্তী অভিনেতা ধর্মেন্দ্র। যদিও দেওল পরিবারের তরফে ধর্মেন্দ্রর মৃত্যু নিয়ে এখনো কোন বিবৃতি প্রকাশ করা হয়নি, তবে বলিউড প্রযোজক-পরিচালক করণ জোহরের শোকবার্তায় কিংবদন্তির অভিনেতার মৃত্যুর গুঞ্জন নিয়ে দিশেহারা ভক্তমহল।

এদিন ইনস্টাগ্রাম পোস্টে ধর্মেন্দ্রর উদ্দেশে করণ লেখেন, “একটি যুগের অবসান। একজন তাবড় মেগাস্টার। মূলধারার সিনেমায় একজন নায়কের মূর্ত প্রতীক। অসাধরণ সুদর্শন। এবং পর্দার তার কালজয়ী উপস্থিতি। তিনি ভারতীয় সিনেমার একজন প্রকৃত কিংবদন্তি ছিলেন এবং থাকবেন। সিনেমার ইতিহাসের পাতায় বরাবর তাঁর উজ্জ্বল উপস্থিতি থাকবে। কিন্তু সর্বপরি, তিনি ছিলেন দারুণ একজন মানুষ।”

সেই পোস্টেই করণ জোহর সংযোজন করেছেন, “আমাদের ইন্ডাস্ট্রির সকলের কাছে ধর্মেন্দ্র ছিলেন ভীষণ প্রিয় একজন মানুষ। সকলের মধ্যে ইতিবাচকতা ছড়িয়ে দিতেন। সকলের মাঝে অপরিসীম ভালোবাসা বিলিয়ে দিতেন। উনার আলিঙ্গন, আশীর্বাদ যে কতটা মিস করব, সেটা ভাষায় প্রকাশ করার নয়। এই শূন্যতা কখনও কেউ পূরণ করতে পারবে না। ধর্মজি একজনই। এত দয়ালু মানুষ। আজ স্বর্গ ধন্য হল আপনার উপস্থিতিতে। আপনার সাথে কাজ করতে পেরে আমি আশীর্বাদধন্য। তাই বলতে ইচ্ছে করছে, আভি না যাও ছোড় কে, দিল আভি ভরা নহি…!”

এর আগেও চলতি মাসের শুরুতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মেন্দ্রর মৃত্যু নিয়ে ভুয়া সংবাদ ছড়িয়ে পড়ে। তখন তার মেয়ে এশা দেওল বলেন, ‘মিডিয়া ভুল খবর ছড়াচ্ছে। আমার বাবার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি সুস্থ হয়ে উঠছেন। আমাদের পরিবারকে গোপনীয়তা দিন।’

স্ত্রী হেমা মালিনীও এক্সে লিখেছিলেন, ‘যা ঘটছে, তা ক্ষমার অযোগ্য! দায়িত্বশীল সংবাদমাধ্যম কীভাবে এমন একজন মানুষকে নিয়ে মিথ্যা খবর ছড়াতে পারে, যিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন? পরিবার ও গোপনীয়তার প্রতি সম্মান দেখান।’

গত সপ্তাহে শারীরিক অবস্থার অবনতি হলে ধর্মেন্দ্রকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। তখন তার ভেন্টিলেটর সাপোর্টে থাকার খবর প্রকাশ পায়। স্ত্রী–সন্তানেরা হাসপাতালের ভেতর–বাইরে অবস্থান করছিলেন। পরে হাসপাতাল থেকে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়।

Reneta

 

 

 

Jui  Banner Campaign
ট্যাগ: ধর্মেন্দ্রলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশকে ‘ভিন্ন নজরে’ দেখতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ভাঙ্গায় সড়কের পাশ থেকে আওয়ামী লীগ নেত্রীর লাশ উদ্ধার

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

জয় দিয়ে বিশ্বকাপ শেষ করল আফগানিস্তান

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ফিল্ম এন্ড টেলিভিশনে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমায় শিক্ষার্থীদের ফেলোশিপ দেবে ফজলুল হক ইনিশিয়েটিভ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

প্রধানমন্ত্রীর প্রেসসচিব হলেন সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT