চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধর্মেন্দ্রর শেষ বিদায়ে শ্মশানে অমিতাভ থেকে শাহরুখ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৭ অপরাহ্ন ২৪, নভেম্বর ২০২৫
বিনোদন
A A

চলে গেলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে,  সোমবার (২৪ নভেম্বর) সকালে মারা যান তিনি। আর তাইতো সোমবার দুপুর থেকে মুম্বাইয়ের ভিলে পার্লে শ্মশানে আচমকাই বাড়ানো হয় নিরাপত্তা।

এদিন দুপুর থেকেই তার বাড়ির সামনে অ্যাম্বুলেন্সের আনাগোনা দেখা যায়। এষা দেওলকে দেখা গিয়েছিল সৎকারের আয়োজনে। তবে দুপুর পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো তথ্য প্রকাশ করা না হলেও একের পর এক তারকারা এই কিংবদন্তীর প্রয়াণে শোক প্রকাশ করছেন।

তবে ধর্মেন্দ্রর শেষ যাত্রায় মুম্বাইয়ের শ্মশানে এক-এক করে পৌঁছে যাচ্ছেন তার ঘনিষ্ঠরা। যে তালিকায় রয়েছেন অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, আমির খান, শাহরুখ খানের মতো তারকারাও।

সবার চোখ-মুখে শোকের ছাপ। ‘বীরু’-কে শেষবারের মতো দেখতে পৌঁছে যান ‘জয়’ অমিতাভ বচ্চন। ‘শোলে’ ছবির হাত ধরে বন্ধুত্বের নজির গড়েছিলেন তারা। আজ বন্ধুকে একা রেখে না-ফেরার দেশে পাড়ি ধর্মেন্দ্রর।

এদিন অমিতাভের সঙ্গে ছিলেন ছেলে অভিষেক বচ্চনও। ধর্মেন্দ্র অসুস্থ হওয়ার পর থেকে তার সঙ্গে ঢালের মতো ছিলেন হেমা মালিনী। স্বামীকে শেষবারের মতো দেখতে উপস্থিত তিনিও। সঙ্গে মেয়ে এষা দেওলও। শাহরুখের সঙ্গে ধর্মেন্দ্রর রসায়নের কথা সকলেরই জানা। প্রিয় অভিনেতাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে সেখানে পৌঁছে গেছেন অভিনেতা।

ফিল্মফেয়ার ম্যাগাজিনের ‘ট্যালেন্ট কনটেস্ট’-এ জয়ী হন। ১৯৬০ সালে ‘দিল ভি তেরা হাম ভি তেরে’ সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন ধর্মেন্দ্র। প্রথম সিনেমা মুক্তির পরই  নজর কাড়েন। এরপর ক্যারিয়ারে ৩০০-র বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি।- হিন্দুস্থান টাইমস

Jui  Banner Campaign
ট্যাগ: অভিষেক বচ্চনঅমিতাভ বচ্চনআমির খানএশা দেওলধর্মেন্দ্রবর্ষীয়ান অভিনেতাশাহরুখ খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ডায়বেটিসে আক্রান্ত গর্ভবতী মায়েদের রোজা না রাখার পরামর্শ

ফেব্রুয়ারি ৩, ২০২৬

ক্যান্টনমেন্টে সেনাসদস্যদের সঙ্গে তর্কে জড়ালেন জামায়াত প্রার্থী

ফেব্রুয়ারি ৩, ২০২৬

এপস্টেইন ফাইলে ‘সালাম বোম্বে’ নির্মাতা মীরা নায়ারের নাম

ফেব্রুয়ারি ৩, ২০২৬

বিদ্যুৎ প্রবাহিত করে মাছ ধরা নিষিদ্ধ করে নতুন অধ্যাদেশ জারি

ফেব্রুয়ারি ৩, ২০২৬

দেশে এসেছে প্রায় ৩ লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট

ফেব্রুয়ারি ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT