চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধনঞ্জয়ার জোড়া সেঞ্চুরিতে শ্রীলঙ্কার লিড চারশর কাছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৭ অপরাহ্ন ২৪, মার্চ ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

সিলেট টেস্টে তৃতীয় দিনে শুরুটা ভালোই হয়েছিল বাংলাদেশের। লঙ্কানদের দ্বিতীয় ইনিংসের ১২৬ রানের মাথায় বিশ্ব ফের্নান্দোকে ফিরিয়েছিলেন খালেদ আহমেদ। ৬ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে সফরকারী দল। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে প্রথম সেশনটা নিজেদের করে নেয়। মধ্যাহ্ন বিরতির পর ধনঞ্জয়া ডি সিলভার সেঞ্চুরিতে বাংলাদেশের সামনে রানপাহাড় গড়েছে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসেও সেঞ্চুরি করেছিলেন ধনঞ্জয়া। প্রথম ইনিংসের আরেক সেঞ্চুরিয়ান কামিন্দু মেন্ডিসও আছেন শতকের পথে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৮২ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৯৩ রান। ধনঞ্জয়া ১৭২ বলে ১০৭ ও কামিন্দু মেন্ডিস ১৪০ বলে ৮০ রানে খেলছেন। লঙ্কানদের লিড দাঁড়িয়েছে ৩৮৫ রান।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা টেস্ট সিরিজের প্রথম ম্যাচে আগেরদিনের ৫ উইকেটে ১১৯ রান নিয়ে শুরু করে শ্রীলঙ্কা। তৃতীয় দিনে ব্যাট করতে নেমেছিলেন দুই অপরাজিত ব্যাটার ধনঞ্জয়া ডি সিলভা (২৩) ও বিশ্ব ফের্নান্দো (২)।

আগেরদিন শেষদিকে নামা ফের্নান্দোকে বেশিক্ষণ টিকতে দেননি খালেদ। দিনের তৃতীয় ওভারে সাজঘরে পাঠান। খালেদের অফস্টাম্পের বাইরের লেংথ ডেলিভারিতে দূর থেকে ব্যাট এগিয়ে দেন ফের্নান্দো। ব্যাটের ওপরের দিকে লেগে বল চলে যায় স্লিপে থাকা মেহেদী হাসান মিরাজের হাতে। ২৪ বলে ৪ রান করে ফেরেন তিনি।

ওই উইকেটের পর দারুণভাবে হাল ধরেন অধিনায়ক ডি সিলভা। মেন্ডিসকে নিয়ে বাংলাদেশের সামনে রানের পাহাড় গড়ে তুলছেন। নব্বই পেরিয়ে বেঁচে যাওয়ার পর সেঞ্চুরি করতে আর কোনো ভুল করেননি ৩২ বর্ষী ধনঞ্জয়া। প্রথম ইনিংসের মতো দ্বিতীয়টিতেও তিন অঙ্ক ছুঁয়ে ফেললেন এ অলরাউন্ডার। ১৬৪ বলে ৮ চার ও ২ ছক্কায় শতক করেছেন। ৫৩ ম্যাচের ক্যারিয়ারে এবারই প্রথম এক টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি হাঁকালেন। প্রথম ইনিংসে করেছিলেন ১০২ রান।

অধিনায়কের সঙ্গে পাল্লা দিয়ে রানের চাকা সচল রাখছেন আরেক অলরাউন্ডার মেন্ডিস। ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি তুলে নিয়েছেন।

Reneta

প্রথম ইনিংসে শ্রীলঙ্কার করা ২৮০ রানের জবাবে বাংলাদেশ অলআউট হয় ১৮৮ রানে। ৯২ রানের লিড নিয়ে শ্রীলঙ্কা শনিবার দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে। বাংলাদেশের বোলাররা তাদের দারুণভাবে চেপে ধরে। ৫ উইকেট হারিয়ে ১১৫ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছিল সফরকারী দল।

Jui  Banner Campaign
ট্যাগ: কামিন্দু মেন্ডিসধানাঞ্জয়াবাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টলিড স্পোর্টসশান্তসিলেটসিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশকে ‘ভিন্ন নজরে’ দেখতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ভাঙ্গায় সড়কের পাশ থেকে আওয়ামী লীগ নেত্রীর লাশ উদ্ধার

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

জয় দিয়ে বিশ্বকাপ শেষ করল আফগানিস্তান

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ফিল্ম এন্ড টেলিভিশনে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমায় শিক্ষার্থীদের ফেলোশিপ দেবে ফজলুল হক ইনিশিয়েটিভ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

প্রধানমন্ত্রীর প্রেসসচিব হলেন সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT