পরিবেশ

ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১২.৮ ডিগ্রী সেলসিয়াস, আদ্রতা ৯৬ শতাংশ

ঢাকায় ধোঁয়ায় আচ্ছন্ন শহর, দূরদর্শন কঠিন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকায় ঘন ধোঁয়া ও কুয়াশার কারণে শহরের দৃশ্য অস্পষ্ট, জনজীবন প্রভাবিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজধানী ঢাকায় বৃহস্পতিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এসময় বাতাসে আদ্রতা ছিল ৯৬ শতাংশ।

আবহাওয়া অধিদপ্তর বলছে,  আগামীকাল (১৯ জানুয়ারি) শুক্রবার ঢাকা বিভাগের দু’ এক জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পরে। রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে।

আবহাওয়াবিদ মো.বজলুর রশীদ চ্যানেল আই অনলাইনকে বলেন, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুরের পর থেকে রাত পর্যন্ত আকাশ মেঘলা থাকতে পারে। রাতে তাপমাত্রা হ্রাস পেতে পারে। আজকে ঢাকা বিভাগের নিকলিতে সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়াও টাংগাইলে ১১ ডিগ্রী সেলসিয়াস, ফরিদপুরে ১১ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস, মাদারীপুরে ১০ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস ও গোপালপুরে ১২ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

তিনি বলেন, বৃহস্পতিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে ৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

বিষয়:আবহাওয়া অধিদপ্তর ঢাকার আবহাওয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…