চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অপ্রতিরোধ্য তানজিদে চিটাগংকে হারিয়ে তৃতীয় জয় ঢাকার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৭ অপরাহ্ণ ২২, জানুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেটার ব্যাটিং করে মাঠে খেলছেন, দর্শকরা দর্শকাসনে বসে দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম থেকে: টানা ছয় হার, এরপর সিলেটে দুর্বার রাজশাহীর বিপক্ষে রেকর্ডগড়ে প্রথম জয়। চট্টগ্রামে এসেই ফরচুন বরিশালের বিপক্ষে ফের হেরে যায় ঢাকা ক্যাপিটালস। পরের ম্যাচেই সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে দ্বিতীয় জয় তুলে নিয়েছিল তারা। জয়ের ধারা বজায় রাখল চিটাগং কিংসের বিপক্ষেও। তানজিদ হাসান তামিমের অপ্রতিরোধ্য ব্যাটিংয়ে স্বাগতিক চিটাগংকে ৮ উইকেটে হারিয়েছে চিত্রনায়ক শাকিব খানের মালিকানাধীন দলটি।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটে নামে চিটাগং। নির্ধারিত ওভার শেষে ৬ উইকেটে ১৪৮ রান তোলে স্বাগতিক দলটি। জবাবে নেমে ১১ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে ঢাকা। ১০ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে এক লাফে টেবিলের চারে উঠে এসেছে ঢাকা। ১০ পয়েন্ট নিয়ে তিনে চিটাগং।

আগে ব্যাটে নামা চিটাগংকে ভালো শুরু এনে দেন নাঈম ইসলাম ও জুবায়েদ আকবরি। উদ্বোধনী জুটিতে আসে ৪০ রান। ১৯ বলে ২৩ রান করে ফিরে যান জুবায়েদ। দ্বিতীয় উইকেটে গ্রাহাম ক্লার্ককে নিয়ে ৪৯ রান তোলেন নাঈম। ১৮ বলে ১৯ রানে ফিরে যান ক্লার্ক। পরে দ্রুত দুই ব্যাটার ফিরে যান। ২ রান করে ৯১তে হুসাইন তালাত এবং ৯৬তে ফিরে যান নাঈম ইসলাম। ৫ চার ও ২ ছক্কায় ৪০ বলে ৪৪ রান করে।

শামীম পাটোয়ারী ১৬ বলে ১৫ রানে এবং হায়দার আলী ১১ বলে ১৬ রানে ফিরে যান। খালেদ আহমেদকে নিয়ে সংগ্রহ ১৪৮ রানে পৌঁছান মোহাম্মদ মিঠুন। ৮ বলে ১২ রানে মিঠুন এবং ৬ বলে ৮ রানে খালেদ অপরাজিত থাকেন।

ঢাকার হয়ে নাজমুল ইসলাম ও মোসাদ্দেক হোসেন দুটি করে উইকেট নেন। মেহেদী হাসান রানা ও রন্সফোর্ড বেনটন নেন একটি করে উইকেট।

জবাবে তানজিদ তামিম ও লিটন দাসে ভালো শুরু পায় ঢাকা। উদ্বোধনীতে ৭৫ রান তোলেন দুজনে। নবম ওভারের শেষ বলে লিটন ২৮ বলে ২৫ রান করে ফিরে গেলে জুটি ভাঙে। ১১১ রানে দ্বিতীয় উইকেট হারায় ঢাকা। মুনিম শাহরিয়ার ফিরে যান ১৮ বলে ১২ রান করে। তার আগে একটি চার ও পাঁচটি ছক্কায় ২৮ বলে ফিফটি পূর্ণ করেন তানজিদ।

Reneta

পরে সাব্বির রহমানকে নিয়ে ঢাকার তৃতীয় জয় নিশ্চিত করেন। তিন চার ও সাত ছক্কায় ৫৪ বলে ৯০ রানে অপরাজিত থাকেন তানজিদ। চলতি আসরে তার চতুর্থ ফিফটি বা তার বেশি রানের ইনিংস এটি, এরমধ্যে একটি সেঞ্চুরিও রয়েছে।  ৯ বলে ১৪ রান করেন সাব্বির।

চলতি আসরে এপর্যন্ত সবচেয়ে বেশি রানের মালিক তানজিদ। ১০ ম্যাচে ৪২০ রান করেছেন টাইগার ওপেনার। পাশাপাশি ছক্কার রেকর্ডও করেছেন। এবারের আসরে এপর্যন্ত ২৯টি ছক্কা হাঁকিয়েছেন তানজিদ। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে এক আসরে এটি সর্বোচ্চ ছক্কার রেকর্ড।

গতবছর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ১৪ ইনিংসে ২৪টি ছক্কা মেরেছিলেন তাওহীদ হৃদয়। এবার ১০ ইনিংসে তাকে ছাড়িয়ে গেলেন তানজিদ। সবমিলিয়ে এক আসরে তানজিদের চেয়ে বেশি ছক্কা আছে শুধু ক্রিস গেইলের (৪৭টি)।

চিটাগংয়ের হয়ে একটি করে উইকেট নেন হুসাইন তালাত ও আলিস আল ইসলাম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চিটাগংঢাকাতানজিদবিপিএল ২০২৫লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে জামায়াতের গণমিছিল

আগস্ট ১, ২০২৬

জুলাই আন্দোলনে কারাবন্দীদের জুলাইযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, সালাউদ্দিন তানভীরকে আরেকবার অব্যাহতি দিল এনসিপি

আগস্ট ১, ২০২৬

বিশ্বজুড়ে ‘স্পাইডার-ম্যান’ উন্মাদনা, বক্স অফিসেও অপ্রতিরোধ্য

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT