চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকার বিপক্ষে জয়ে ফিরল সিলেট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২১ অপরাহ্ন ০৮, জানুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

বুধবার চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে হার দেখেছিল সিলেট টাইটান্স। পরদিনই ঘুরে দাঁড়িয়েছে সুরমাপাড়ের দলটি। মঈন আলির ঝড়ে ঢাকা ক্যাপিটালসের সামনে বড় লক্ষ্য দাঁড় করেছিল। পরে সালমান ইরশাদের দারুণ বোলিংয়ে ২০ রানে জয় তুলে নিয়েছে সিলেট। ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তিনে ফিরেছে স্বাগতিকরা।

আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটে নামে সিলেট। নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেটে ১৮০ রানের সংগ্রহ গড়ে। জবাবে ৮ উইকেটে ১৬০ রানে থামে ঢাকার ইনিংস।

রানতাড়ায় ঢাকার হয়ে সর্বোচ্চ করেছেন রাহমানুল্লাহ গুরবাজ। আফগান ওপেনার ৩ চার ও ২ ছক্কায় ৪৪ বলে ৫১ রান করেন। ১১ বলে ২৪ রান করেন আব্দুল্লাহ আল মামুন। সাইফ হাসান ১৪ বলে ২২ এবং ইমাদ ওয়াসিম ৮ বলে ১২ রান করেন। শেষদিকে সাব্বির রহমান ১৬ বলে ২৫ রানের অপরাজিত ইনিংস খেলেন। বাকিদের কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

সিলেট বোলারদের মধ্যে সালমান ইরশাদ ৪ ওভারে ২৫ রানে ৩ উইকেট নেন। মঈন আলি দুটি উইকেট নেন।

এর আগে সিলেট ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৩৮ রান করেন আরিফুল ইসলাম। ২৯ বলের ইনিংসে ছিল ৪টি চার। ৩ চার ও ১ ছক্কায় ২৩ বলে ৩৩ রান করেন আজমতউল্লাহ ওমরজাই। ৫ চার ও ১ ছক্কায় পারভেজ হোসেন ইমন করেন ২৪ বলে ৩২ রান। শেষদিকে ঝড় তোলেন মঈন আলী। ২ চার ও ৩ ছক্কায় ৮ বলে ২৮ রান করেন। তৌফিক খান তুষার করেন ২১ বলে ১৭ রান।

ঢাকার হয়ে জিয়াউর রহমান ৩ উইকেট নেন। নাসির হোসেন, সাইফ হাসান ও ইমাদ ওয়াসিম নেন একটি করে উইকেট।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা ক্যাপিটালসবিপিএল ২০২৫লিড স্পোর্টসসিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামসিলেট টাইটানস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ছেঁড়া-ফাটা নোট বদলে দিতে ব্যাংকগুলোকে নির্দেশনা

এপ্রিল ১২, ২০২৬

‘এবার নিজের জন্য কাঁদতে দাও…’

এপ্রিল ১২, ২০২৬

যাদের নিয়ে লঙ্কান মেয়েদের বিপক্ষে লড়বে বাংলাদেশ, আছে চমক

এপ্রিল ১২, ২০২৬

মোহামেডানের চ্যাম্পিয়ন কোচ আলফাজ বরখাস্ত, নতুন দায়িত্বে কাইয়ুম

এপ্রিল ১২, ২০২৬

বিশ্বকাপের কারণে মুক্তির তারিখ বদল, ঈদেই আসছে ‘রইদ’

এপ্রিল ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT