বাংলাদেশ

আগস্টের প্রথম ১৩ দিনে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পেয়েছে ২৮.৬ শতাংশ

বড় অঙ্কের মার্কিন ডলার ব্যাংক নোটের স্তূপ. Channel i News - চ্যানেল আই নিউজ

বড় অঙ্কের মার্কিন ডলার ব্যাংক নোটের স্তূপ, যা অর্থনৈতিক প্রবৃদ্ধি ও রেমিট্যান্সের বৃদ্ধি নির্দেশ করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আগস্টের প্রথম ১৩ দিনে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পেয়ে ১ হাজর ১৪৪ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। গত বছরের একই সময়ে দেশের রেমিট্যান্স প্রবাহ ছিল ৮৮৯ মিলিয়ন মার্কিন ডলার।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুসারে, গত বছরের একই সময়ে দেশের রেমিট্যান্স প্রবাহ ছিল ৮৮৯ মিলিয়ন মার্কিন ডলার। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসস এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়, চলতি অর্থবছরের জুলাই থেকে ১৩ আগস্ট পর্যন্ত প্রবাসীরা ৩ হাজার ৬২২ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। যা আগের অর্থবছরের একই সময়ে ছিল মাত্র ২ হাজার ৮০৩ মিলিয়ন ডলার।

বিষয়:বাংলাদেশ বাসস রেমিট্যান্স

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…