চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫০ কোটি ছাড়াবে দেব-শুভশ্রীর ‘ধূমকেতু’!

প্রত্যাশা প্রযোজকের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৬ অপরাহ্ন ১১, আগস্ট ২০২৫
বিনোদন
A A
ছবি: দেবের ফেসবুক থেকে সংগৃহিত

ছবি: দেবের ফেসবুক থেকে সংগৃহিত

নয় বছর পর ফিরছে টলিউডের জনপ্রিয় জুটি দেব-শুভশ্রী। তাদের অভিনীত সর্বশেষ ছবি ‘ধূমকেতু’ অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে। ১৪ আগস্ট ভারতের স্বাধীনতার দিবস উপলক্ষে মুক্তি পেতে যাওয়া এই ছবিটি ইতোমধ্যে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আলোচনা তৈরি করেছে।

মুক্তির আর তিনদিন বাকি থাকলেও তার আগে অগ্রিম টিকিট বুকিংয়ে সাইয়ারা, ওয়ার ২ ছাপিয়ে রীতিমত ঝড় তুলে দিয়েছে ‘ধূমকেতু’!

ছবির প্রযোজক রানা সরকার প্রত্যাশা করছেন, দেব-শুভশ্রীর ‘ধূমকেতু’ বক্স অফিসে ৫০ কোটি ছাড়াবে। সারদ মিউজিক ভেঞ্চার্সের ইউটিউবে দেয়া এক সাক্ষাৎকারে রানা সরকার বলেন, এই অনুভূতি গত নয় বছর ধরে বয়ে বেড়াচ্ছি। ছবিটা যদি নয় বছর আগে আসতো তাহলে হয়তো বক্সঅফিসে ১০ কোটির কথা বলতাম! লাস্ট দেবের ‘খাদান’ বক্সঅফিসে ২৫ কোটির ক্লাবে গিয়েছে। সেই হিসেবে ফেসবুকে পোস্ট দিয়েছিলাম ৩০কোটি কালেকশন হবে। দেব-শুভশ্রী ফ্যানস থেকে কৌশিক গাঙ্গুলির ফ্যানসরাও যোগ হয়েছে। এতে সাধারণ মানুষ যেভাবে সাড়া দিচ্ছে মনে হচ্ছে ৪০-৫০ কোটি ছাড়াবে। ‘ধূমকেতু’ যে মানুষের যে উন্মাদনা সেটা কিছুদিন আগে নজরুল মঞ্চে ট্রেলার লঞ্চ আয়োজনে প্রমাণ হয়ে গেছে।

২০০৯ সালে ‘চ্যালেঞ্জ’ দিয়ে শুরু হয়েছিল দেব-শুভশ্রী জুটির যাত্রা।। এরপর একসঙ্গে তারা ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘রোমিও’, ‘খোকাবাবু’, ‘খোকা ৪২০’-এর মতো সুপারহিট সব ছবি উপহার দিয়েছিলেন। তাদের জুটির কৌশিক গাঙ্গুলি পরিচালিত ‘ধূমকেতু’ ২০১৫ সালে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু একাধিক প্রযোজনা প্রতিষ্ঠান যুক্ত থাকায় সৃষ্টি হয় জটিলতা। এ কারণে আটকে গিয়েছিল ধূমকেতু। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে নয় বছর পর পর্দায় দর্শকদের কাছে আসছে ‘ধূমকেতু’। প্রচারণার জোরে বর্তমানে ছবিটির কথা সবার মুখে মুখে।

পশ্চিমবঙ্গের সিনেমার ডিস্ট্রিবিউটররা স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে মন্তব্য করে বলছেন, যে ঝড়ের গতিতে ধূমকেতুর অগ্রিম বুকিং শুরু হয়েছে, তা অবিশ্বাস্য! ১৪ আগস্ট ১১০টির মতো থিয়েটারে মুক্তি পেতে যাচ্ছে ‘ধূমকেতু’। একইসঙ্গে ঋত্বিক-এনটিআর-এর ওয়ার ২, রজনীকান্তের কুলি-র সঙ্গে লড়াই করতে হচ্ছে ধূমকেতু-কে। বাণিজ্যিক সাফল্যের নিরীখে বুকিংয়ে ‘ধূমকেতু’ যে নজির স্থাপন করছে, তা নিয়ে আশাবাদী ইন্ডাস্ট্রি।

পশ্চিমবঙ্গের জনপ্রিয় নির্মাতা কৌশিল গাঙ্গুলি পরিচালিত ধূমকেতু-তে দেব-শুভশ্রী ছাড়াও অভিনয় করেছেন চিরঞ্জিত চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ, পরমব্রত চট্টোপাধ্যায়সহ অনেকে। প্রায় ১০ বছর আগে তৈরি হওয়া এ ছবির বাজেট ছিল ৪ কোটি রূপি। এখন দেখার অপেক্ষা, মুক্তির পর বক্সঅফিসে কেমন ক্যারিশমা দেখায় ‘ধূমকেতু’।

Jui  Banner Campaign
ট্যাগ: চিরঞ্জিত চক্রবর্তীদেবধূমকেতুপরমব্রত চট্টোপাধ্যায়প্রযোজক রানা সরকারবক্সঅফিসরুদ্রনীল ঘোষশুভশ্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

মন্ত্রিপরিষদ সচিবের সাময়িক দায়িত্ব পেলেন সিরাজ উদ্দিন

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের চুক্তি বাতিল

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

ব্যান্টনের অপরাজিত ৬৩, স্কটল্যান্ডকে হারাল ইংল্যান্ড

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত

হবিগঞ্জের নির্যাতিত কন্যা শিশুর মরদেহ উদ্ধার

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT