চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের কয়েক জেলায় বন্যা পরিস্থিতির অবনতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৩ অপরাহ্ণ ১৬, জুন ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A

উজান থেকে নেমে আসা পানি ও গত কয়েকদিনের টানা বর্ষণে দেশের কয়েক জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সিলেট, সুনামগঞ্জের বিভিন্ন নদ-নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে কুড়িগ্রাম, লালমনিরহাটে তিস্তাসহ বিভিন্ন নদ-নদীর পানি বাড়তে থাকায় নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়েছে হাজারও পরিবার। 

সিলেটে সীমান্ত নদী সুরমা, কুশিয়ারা ও সারি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে বইছে। পানি বাড়তে থাকায় গোয়াইনঘাট উপজেলার সাথে সিলেটের যোগাযোগ ব্যবস্থা আবারও বিচ্ছিন্ন হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। বন্যা কবলিত এলাকায় বেকার হয়ে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ৩০ সেন্টিমিটার, ও জৈন্তাপুরে সারি নদীর পানি ৩২ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। গত ২৪ ঘন্টায় সিলেটে ১১৫, কানাইঘাটে ৪৫ সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সুনামগঞ্জে জেলার সদর, বিশ্বম্ভরপুর, তাহিরপুর, দোয়ারাবাজার ও ছাতক এই ৫ উপজেলায় বন্যা পরিস্থিতি সবচেয়ে নাজুক হয়ে পড়েছে। পানিবন্দি হয়ে পড়েছে লক্ষাধিক পরিবার। বিপৎসীমার উপরে বইছে জেলার সবক’টি নদীর পানি। সকালে সুনামগঞ্জ পয়েন্টে সুরমা নদীর পানি বিপৎসীমার ৫০ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। পানি বাড়ায় জেলার ৫২টি প্রাথমিক বিদ্যালয় ও ১২টি মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ রয়েছে। ছাতক ও তাহিরপুর উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। রাতে দোয়ারাবাজার উপজেলার জীবনপুর গ্রামের পাশে পানির স্রোতে ভেসে গেছে একটি ব্রীজ।

কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তাসহ সবক’টি নদ-নদীর পানি বেড়েই চলেছে। সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের খেয়ার আলগার চর, পোড়ার চরসহ ব্রহ্মপুত্র নদের বেশ কয়েক’টি চরের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়েছে মানুষ।

লালমনিরহাটে তিস্তায় পানি বেড়ে চর ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। বন্যার পানিতে তলিয়ে গেছে ধান, পাট, সবজী, ভূট্টাসহ বিভিন্ন ফসলের খেত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুড়িগ্রামবন্যাবন্যা পরিস্থিতিলালমনিরহাটসিলেটসুনামগঞ্জ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬

‘ফাইনালে হারলেও স্কালোনির দলই ইতিহাসের সেরা’

আগস্ট ৩, ২০২৬

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT