চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির অবনতি, নিহত ২

মহিউদ্দিন মুরাদ মহিউদ্দিন মুরাদ
৯:০০ অপরাহ্ণ ২৭, আগস্ট ২০২৪
- সেমি লিড, জনপদ, লক্ষ্মীপুর
A A
বন্যা কবলিত লক্ষ্মীপুরে উদ্ধারকর্মীরা ত্রাণ বিতরণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। অঞ্চলটিতে বন্যার পানিতে ভেসে এবং আশ্রয়কেন্দ্রে ২ জন মারা গেছেন। সেখানকার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে এ পর্যন্ত ২৭ হাজার ৭০০জন মানুষ আশ্রয় নিয়েছেন।

কমলনগর চরলরেন্স গ্রামে মাছ ধরার খালের পানিতে ডুবে মৃত্যু হয়েছে হৃদয় (১৪) নামে এক কিশোরের। অপরদিকে সদর উপজেলার লাহার কান্দি আশ্রয়কেন্দ্রে নিয়োমনিয়া আক্রান্ত হয়ে আব্দুল মালেক (৭০) নামে এক ব্যক্তির মারা গেছেন।

এদিকে মেঘনা সংলগ্ন কিছু এলাকার বন্যা পরিস্থিতির উন্নতি হলেও অভ্যন্তরীণ এলাকা, জেলা শহরসহ প্রায় শতকরা ৯০ শতাংশ লোকালয় বন্যার পানিতে নিমজ্জিত হয়েছে। রায়পুর-ঢাকা মহাসড়ক ছাড়া জেলার সকল সড়ক পানিতে ভেসে গেছে। জেলার সাথে উপজেলা, গ্রামাঞ্চলের সড়কগুলোও স্থান ভেদে হাটু পানি থেকে কোমর পর্যন্ত বন্যার পানিতে তলিয়ে গেছে।

সদর উপজেলার ১৮০ টি আশ্রয় কেন্দ্রে মঙ্গলবার থেকে রান্নাকরা খাবার বিতরণ শুরু হয়েছে বলে জানিয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুর রহমান। এদিকে বৃষ্টি কিছুটা কম হলেও অভ্যন্তরীণ এলাকা বন্যার পানি বেড়েছে। জেলা প্রশাসন থেকেও বন্যার পানি বৃদ্ধির খবর নিশ্চিত করা হয়েছে। গ্রামের কোথাও গলা থেকে মাথার ওপর পর্যন্ত পানি।

লক্ষ্মীপুর পৌরসভার ১৩ এবং ১৪ নং ওয়ার্ড, সদর উপজেলার বাঙ্গাখাঁ, গরিনগর, নেয়ামতপুর, উত্তর জয়পুরের উত্তরাঞ্চল, রাধাপুর কেন্দ্রগুলোতে এ পর্যন্ত সরকারি ত্রাণ সামগ্রী পৌঁছেনি বলে জানিয়েছেন এলাকাবাসীর। তবে প্রশাসন থেকে বলা হয়েছে, সব আশ্রয়কেন্দ্রগুলোতে ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে। এর পাশাপাশি ছাত্র আন্দোলনসহ বিভিন্ন বেসরকারি সংস্থার পক্ষ থেকে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে এবং বিতরণের অপেক্ষায় আছে।

জেলা প্রশাসন থেকে এ পর্যন্ত নগদ ২৬ লাখ টাকা, ৫০৯ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। এর পাশাপাশি শুকনো খাবার দেয়া হয়েছে। জেলা প্রশাসক সুরাইয়া জাহানের সভাপতিত্বে মঙ্গলবার ২৭ আগস্ট দুপুরে অনুষ্ঠিত জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক জরুরি সভায় জেলা থেকে ওয়ার্ড পর্যন্ত ছাত্র সমাজসহ বিভিন্ন শ্রেণীর লোকদের নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বন্যালক্ষ্মীপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬

‘ফাইনালে হারলেও স্কালোনির দলই ইতিহাসের সেরা’

আগস্ট ৩, ২০২৬

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT