চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশ রূপান্তরের সম্পাদক অমিত হাবিব মারা গেছেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৯ পূর্বাহ্ণ ২৯, জুলাই ২০২২
বাংলাদেশ
A A
অমিত হাবিবের ছবি, বাংলাদেশি সাংবাদিক ও সম্পাদক. Channel i News - চ্যানেল আই নিউজ

দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সম্পাদক, প্রখ্যাত সাংবাদিক অমিত হাবিব মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার রাত ১১টার পরে রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দেশ রূপান্তরের নির্বাহী সম্পাদক মোস্তফা মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

Banglabid

সাংবাদিক অমিত হাবিবের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো শোক বার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দৈনিক দেশ রূপান্তরের এক প্রতিবেদনে বলা হয়, মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে অমিত হাবিবকে গত ২১ জুলাই বিকেলে রাজধানীর পান্থপথের বিআরবি হাসপাতলে ভর্তি করা হয়। পরে তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) নেওয়া হয়।

১৯৮৭ সালে খবর গ্রুপ অব পাবলিকেশন্সে একই সঙ্গে প্রতিবেদক ও সহ-সম্পাদক হিসেবে কর্মজীবন শুরু করেন অমিত হাবিব। পরে সাপ্তাহিক পূর্বাভাস পত্রিকায় সহ-সম্পাদক পদে যোগ দেন। পরে ১৯৯১ সালে দৈনিক আজকের কাগজ পত্রিকায় জ্যেষ্ঠ সহ-সম্পাদক হিসেবে যোগ দেন। এর পরের বছর একই পদে যোগ দেন দৈনিক ভোরের কাগজে। অল্প দিনের মধ্যে পদোন্নতি পেয়ে যুগ্ম বার্তা সম্পাদক ও পরে বার্তা সম্পাদক হন।

Reneta

২০০৩ সালে দৈনিক যায়যায়দিন পত্রিকায় প্রধান বার্তা সম্পাদক হিসেবে যোগ দেন অমিত হাবিব। পত্রিকাটি বাজারে আসে ২০০৬ সালে। ২০০৭ সালে চীনের আন্তর্জাতিক বেতারে বিদেশি বিশেষজ্ঞ হিসেবে যোগ দিয়ে বেইজিংয়ে কর্মরত ছিলেন অমিত হাবিব। তবে দেশীয় সাংবাদিকতার সঙ্গে দূরত্বের কথা বিবেচনা করে ওই চাকরি ছেড়ে দেশে ফিরে আসেন। পরের বছর দৈনিক সমকালে প্রধান বার্তা সম্পাদক হিসেবে যোগ দেন।

অমিত হাবিব এর আগে দৈনিক কালের কণ্ঠের উপদেষ্টা সম্পাদক ছিলেন। দৈনিক সমকালের প্রধান বার্তা সম্পাদকের পদ ছেড়ে ২০০৯ সালে কালের কণ্ঠে নির্বাহী সম্পাদক হিসেবে যোগ দেন। ২০১৩ সাল থেকে উপদেষ্টা সম্পাদকের দায়িত্ব পালন করেন অমিত হাবিব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমিত হাবিবদৈনিক দেশ রূপান্তর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

৩২ হাজার ৯১৫ জন হাজি দেশে ফিরেছেন

পরবর্তী

শেখ হাসিনাকে নিয়ে মিশরীয় লেখকের মহাকাব্যিক উপন্যাস ‘ডিভাইন ডেসটিনি’ বাজারে

পরবর্তী
শেখ হাসিনার ছবি সহ মোহসেন আরিশের মহাকাব্যিক উপন্যাসের প্রচ্ছদ. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনাকে নিয়ে মিশরীয় লেখকের মহাকাব্যিক উপন্যাস ‘ডিভাইন ডেসটিনি’ বাজারে

নৌকা দিয়ে হাওরে পর্যটকরা ভ্রমণ করছে, সবুজ গাছের ছায়ায়. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জ হাওরে আড়াই মাসে ২১ পর্যটকের মৃত্যু

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দিন শেষে ক্লান্তি শুধু শরীরে নয়, মনে জমে কেন?

আগস্ট ২৩, ২০২৬

‘টক্সিক’-এর প্রচারণা অনুষ্ঠানে যশকে দেখতে গিয়ে আহত ২ ছাত্র

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

স্লিপার বাসের বৈধতার দাবিতে বনানীতে সড়ক অবরোধ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মুখোশধারীদের গুলি-ককটেল হামলা, পথে থাকা স্কুলশিক্ষকসহ আহত ৩

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

লাইসেন্সবিহীন অটোরিকশা বন্ধের সিদ্ধান্ত, গাছের গুঁড়ি ফেলে চালকদের অবরোধ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT