চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাঝপথে নাটক বন্ধ, বিবৃতিতে যা বললো দেশ নাটক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১২ অপরাহ্ণ ০৪, নভেম্বর ২০২৪
বিনোদন
A A
নাট্যশিল্পীদের একটি নাট্যপ্রদর্শনী অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গেল শনিবার সন্ধ্যার পর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হচ্ছিলো নাটক ‘নিত্যপুরাণ’। বিক্ষোভের মুখে মাঝপথে নাটক প্রদর্শনী বন্ধ করতে বাধ্য হয়েছেন আয়োজকরা।

এ নিয়ে শনিবার রাত থেকেই নেটমাধ্যমে চলছে তোলপাড়। শিল্পকলা থেকে ইতিমধ্যে প্রতিষ্ঠানটির মহাপরিচালক জানিয়েছেন, কোন পরিস্থিতিতে তিনি নাটক বন্ধ করতে বাধ্য হয়েছেন। রবিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ নিয়ে বিস্তারিত বলেন তিনি।

এবার মাঝপথে নাটক বন্ধ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিলো ‘নিত্যপুরাণ’ এর প্রযোজনা প্রতিষ্ঠান ‘দেশ নাটক’। রবিবার রাতে দলটির মাসুম রেজার স্বাক্ষরে এক বিবৃতি প্রকাশ করে।

Banglabid

সেখানে বলা হয়, একজন সদস্যের ফেসবুক পোস্টকে কেন্দ্র করে প্রথমে জাতীয় নাট্যশালার মূল গেইটে ব্যানার টানিয়ে ও বিশৃঙ্খলা সৃষ্টি করে দর্শকদের হলে প্রবেশে ‘বাধা দেওয়া হয়’। ব্যানারে পোস্টদাতা সদস্যকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানায়। তারা দর্শকদের কাছ থেকে নাটকের টিকেট কেড়ে নেওয়া ও টিকেট কাউন্টারে হামলার মত ঘটনা ঘটায়। নাট্যাঙ্গনের সিনিয়র সদস্যদের কয়েকজন বিশৃঙ্খলাকারীর সাথে কথা বলেন এবং এক পর্যায়ে শিল্পকলার মহাপরিচালকও তাদের সাথে কথা বলেন। এরপর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে মহাপরিচালক প্রদর্শনী শুরু করার পরামর্শ দেন।

“নাটক যখন প্রায় শেষার্ধে, তখন জানা যায় যে শিল্পকলার মূল গেইটে পুনরায় মব সৃষ্টির চেষ্টা চলছে এবং শিল্পকলার গেইটের তালা ভাঙার তৎপরতা চালাচ্ছে তারা। প্রদর্শনী বন্ধ না করলে তারা নাট্যশালায় আগুন লাগিয়ে দেওয়ার হুমকি দেয়। এমন পরিস্থিতিতে শিল্পকলার মহাপরিচালক পুনরায় উপস্থিত হয়ে তাদেরকে শান্ত করার চেষ্টা করেন। কিন্তু তার সে চেষ্টা ব্যর্থ হলে তিনি মঞ্চে এসে প্রদর্শনী বন্ধ করার ঘোষণা দেন।”

এ ঘটনায় দেশ নাটকের সদস্যরা ‘অত্যন্ত মর্মাহত’ হয়ে প্রদর্শনী বন্ধ করতে বাধ্য হন বলে বিবৃতিতে বলা হয়েছে।

Reneta

‘অনভিপ্রেত’ ঘটনায় নাটক বন্ধের জন্য আপামর দর্শকের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করার পাশাপাশি ওই ঘটনার ‘তীব্র নিন্দা’ জানিয়েছে দেশ নাটক।

সংগঠনের ভাষ্য, “মঞ্চ নাটকের সবচেয়ে আনন্দের মুহূর্ত হল নাটক শেষে দর্শকদের অভিবাদন গ্রহণ করা। সেটি করতে না পারার কষ্ট আমাদেরকে কতদিন বহন করতে হবে আমরা জানি না। আশা করি এই সঙ্কট কাটিয়ে উঠতে দর্শকসহ সকল সংস্কৃতিপ্রেমী ব্যক্তি ও সংগঠন আমাদের পাশে থাকবেন।”

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: থিয়েটারদেশ নাটকনাটকনিত্যপুরাণমাসুম রেজালিড বিনোদনশিল্পকলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘হাসিনা কার্ড খেলবেন, আবার বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীত’

আগস্ট ৮, ২০২৬

রোটারি ইন্টারন্যাশনালের সম্মানজনক পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার

আগস্ট ৮, ২০২৬

বাবা হারালেন মেসি

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

‘এত উইড়েন না’, কাফনের কাপড়-গুলিসহ চিঠিতে বিএনপি নেতাকে হত্যার হুমকি

আগস্ট ৮, ২০২৬

গুগল-মেটা-টিকটকের কাছ থেকে বাংলাদেশে বিনিয়োগ প্রস্তাব

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT