চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ন্যাটোর সীমান্তের কাছে রাশিয়ার ক্ষেপণাস্ত্রসহ সেনা মোতায়েন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৯ অপরাহ্ণ ০৫, মে ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

রাশিয়ার সীমান্তের কাছে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর চার মাস ধরে চলা দীর্ঘ সামরিক মহড়া প্রমাণ করে এই জোট রাশিয়ার সঙ্গে সম্ভাব্য সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে। রাশিয়া দাবি করেছে, ন্যাটো মহড়া নিঃসন্দেহে উত্তেজনা বাড়াচ্ছে এবং পরিস্থিতি অস্থিতিশীল করছে।

রোববার ৫ মে টাইমস অফ ইন্ডিয়া’র প্রতিবেদনে বলা হয়, সীমান্তের কাছে ন্যাটোর চার মাসব্যাপী সামরিক মহড়ার নিন্দা করেছে রাশিয়া।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ন্যাটো সঙ্গে সম্ভাব্য সংঘর্ষের জন্য প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। পুতিন প্রশাসন রাশিয়ার কাছে ন্যাটোর সামরিক তৎপরতার বিরুদ্ধে সতর্ক করেছে।

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার সামরিক সংঘাত শুরু হওয়ার পর গত কয়েক দশকের মধ্যে রাশিয়া ও পশ্চিমের সম্পর্ক সবচেয়ে বৈরী হয়ে উঠেছে।

গত জানুয়ারিতে মহড়া শুরুর ঘোষণা দিয়ে ন্যাটো বলেছিল, রাশিয়ার সীমান্তের কাছের এই মহড়ায় ন্যাটোর ৯০ হাজার সেনা অংশ নেবে। মার্কিন সেনারা রাশিয়ার সীমান্তবর্তী দেশগুলোতে এবং জোটের পূর্ব প্রান্তে কোনো সংঘাত ছড়িয়ে পড়লে ইউরোপীয় মিত্রদের কীভাবে শক্তি বৃদ্ধি করতে পারে, সেই মহড়া চালাবে তারা।

স্নায়ুযুদ্ধের পর ন্যাটোর সবচেয়ে বড় এই মহড়া মে মাস পর্যন্ত চলবে। সেই সময়ে রাশিয়া বলেছিল, এসব মহড়াকে স্নায়ুযুদ্ধের পরিকল্পনায় জোটের ‘অপ্রতিরোধ্য প্রত্যাবর্তন’ হিসেবে চিহ্নিত করেছে মস্কো।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ন্যাটো-রাশিয়ারাশিয়া যুদ্ধরাশিয়ার সীমান্তে ন্যাটো
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ট্রেলিয়ার সঙ্গে জয় বাংলাদেশ ক্রিকেটের বড় অর্জন: মিরাজ

জুন ১৪, ২০২৬

বিশ্বকাপ ফুটবল নিয়ে বিশেষ আয়োজন চ্যানেল আই-আই স্ট্রাইকার

জুন ১৪, ২০২৬

সোশ্যাল ট্রেন্ডে শাকিব খানের রোলেক্স উপহারের খবর

জুন ১৪, ২০২৬

‘দূষণে ম্লান সৌন্দর্য’: শিল্পের ক্যানভাসে পরিবেশের আর্তনাদ

জুন ১৪, ২০২৬

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ বাতিল করল বাংলাদেশ ব্যাংক

জুন ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT