চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সারাদেশে ছড়িয়েছে ডেঙ্গু, পাল্লা দিয়ে বাড়ছে ম্যালেরিয়াও

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৩ অপরাহ্ণ ১৩, জুলাই ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ, স্বাস্থ্য
A A

বর্ষা মৌসুমের শুরু থেকেই সারাদেশে ডেঙ্গু ছড়িয়ে পড়ছে। আর পার্বত্য জেলাগুলোতে ডেঙ্গুর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ম্যালেরিয়াও। মঙ্গলবার ডেঙ্গু আক্রান্ত হয়ে রেকর্ড ১২৪৬ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭০৯ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৩৭ জন। একইসঙ্গে এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে।

খুলনায় ডেঙ্গু রোগে আক্রান্তদের বেশিরভাগই ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে যাওয়া মানুষ। ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় ইতোমধ্যে বেশ কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালে বাড়ানো হয়েছে শয্যা সংখ্যা। জরুরী প্রয়োজন ছাড়া ভ্রমণ না করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। মশা নিধনে প্রতিদিনই কাজ চলছে বলে জানিয়েছে খুলনা সিটি কর্পোরেশন। খুলনায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ৯৮ জন, এদের মধ্যে হাসপাতালে ভর্তি ছিলেন ২২ জন।

ভোলায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যার বাড়ছে। ভোলায় গত ৯ দিনে ৩৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। জেলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে গত ২৪ ঘটায় ভর্তি হয়েছে ৬ জন। রোগী বাড়তে থাকায় স্থান সংকুলন হচ্ছে না।

Banglabid

খাগড়াছড়িতে গত দুই মাসে ম্যালেরিয়া ও ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন একশ’রও বেশি মানুষ। খাগড়াছড়িতে জুন মাসে ৭৭ জন ও ১২ জুলাই পর্যন্ত ৪১ জন ম্যালেরিয়ায় আক্রান্ত শনাক্ত হয়েছেন। এই দুই মাসে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৫০ জনের বেশি।ডেঙ্গু আক্রান্তদের বেশির ভাগই মাটিরাঙ্গা পৌরসভা এবং গুইমারা উপজেলার জালিয়াপাড়া এলাকায়। মশা নিধনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় পৌর মেয়র। পরিস্থিতি মোকাবেলায় পর্যাপ্ত প্রস্তুতির কথা বলছে স্বাস্থ্য বিভাগও।

এছাড়া জুন ও জুলাইয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৫০ জনের বেশি। তবে ডেঙ্গু ও ম্যালেরিয়াতে এখনও পর্যন্ত কেউ মারা যায়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খাগড়াছড়িখুলনাডেঙ্গু পরিস্থিতিদেশের বিভিন্ন অঞ্চলভোলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ইরানের ‘সুনির্দিষ্ট প্রক্রিয়া ও শর্ত’

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অর্থ বরাদ্দ বাড়ছে, বিটিভি নিয়ে নানা পরিকল্পনা

আগস্ট ৮, ২০২৬

৯ বছর পর ম্যানসিটিতে ফিরছেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী গোলরক্ষক

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

এসএসসির ফল প্রকাশ তারিখ কি আবার বদলাচ্ছে?

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে ভারতীয় পাইলট, তারপরে যা হল…

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT