এবছর দেশে ‘ডেন-টু’ জনিত ডেঙ্গুর সংক্রমণ বেশি হলেও ‘ডেন-থ্রি’ ও ‘ফোর’ এই দুই সেরোটাইপেও সংক্রমণ চলছে। ঢাকায় ‘জিকা ভাইরাস’ শনাক্ত হওয়ায় মশাবাহিত ‘ডেঙ্গু’ ও ‘জিকা’ জনিত রোগ জটিলতা ও প্রকোপ নিয়ে উদ্বেগ বাড়ছে। আইইডিসিআর বলছে, ‘ডেঙ্গু’ ও ‘জিকা ভাইরাস’ জনিত সংক্রমণ নিয়ন্ত্রণে দেশব্যাপী সার্বিক উদ্যোগে মশা নিধন জরুরী।






