গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন, ইসকনের ঘটনাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে বহির্বিশ্বে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে উপস্থাপনের অপচেষ্টা চালাচ্ছে বিজেপি সরকার। ভারতের এই অপচেষ্টাকে রুখে ছাত্র-জনতা ও রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। উদ্ভুত পরিস্থিতি সামাল দিতে সরকারকে পরবর্তী আলোচনার মাধ্যমে পদক্ষেপ নিতে পরামর্শ তাদের।






