চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক মাসের মধ্যে সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব প্রকাশের দাবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৪ অপরাহ্ণ ২৬, জানুয়ারি ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A
সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব প্রকাশের দাবিতে আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

এক মাসের মধ্যে সরকারি দুদকসহ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পদের হিসাব প্রকাশের দাবি জানিয়েছেন দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক সারোয়ার ওয়াদুদ চৌধুরী।

গতকাল ২৫ জানুয়ারি শনিবার বিকেলে রাজধানীর শেল টাওয়ার মিলনায়তনে ‘দুর্নীতি নির্মূলে করণীয়’ শীর্ষক আলোচনা সভায়  সারোয়ার ওয়াদুদ চৌধুরী বলেন, চিহ্নিত দুর্নীতিবাজদের অবিলম্বে গ্রেপ্তার এবং আগামী এক মাসের মধ্যে দুদকসহ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পদের হিসাব প্রকাশ করা না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। গত ২৬ ডিসেম্বর দুদকের চেয়ারম্যানের সাথে সাক্ষাতের আবেদনের উত্তর আজও পাওয়া যায়নি।

প্রধান অতিথির বক্তব্যে দেশবরেণ্য বুদ্ধিজীবী অধ্যাপক ড. লুৎফর রহমান শিক্ষকদের রাজনৈতিক পরিচয় এবং দলাদলি শিক্ষা ধ্বংসের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন। তিনি প্রাথমিক স্তর থেকে শিক্ষার্থীদের রাজনৈতিক প্রভাবমুক্ত নৈতিক ও মানবিক শিক্ষা ব্যবস্থা চালু করার জন্য অবিলম্বে শিক্ষা কমিশন গঠনের দাবি জানান।

Banglabid

বিশেষ অতিথি লে. জেনারেল (অব.) ড. চৌধুরী হাসান সারওয়ারদী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দলীয় প্রভাবমুক্তির ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ অতিথি জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির সাথে সাংবাদিক সমাজের ঐক্যের ঘোষণা দেন।

দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির সদস্য ও বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রকৌশলী আব্দুল আউয়াল, পারভীন নাসের খান ভাসানী, সাবেক সিনিয়র সচিব মাকসুদুর রহমান পাটওয়ারী, জাতীয় তরুণ সংঘের সভাপতি একেএম ফজলুল হক, ড. সৈয়দ জাভেদ মোহাম্মদ সালেহউদ্দিন, বিসিএস ইনফরমেশন অ্যাসোসিয়েশনের সভাপতি মো. জসীম উদ্দিন, উইং কমান্ডার মীর আমিনুল ইসলাম (অব.), গ্রুপ ক্যাপ্টেন মো. ফরিদ উদ্দিন (অব.), স্কোয়াড্রন লিডার আওলাদ হোসেন (অব.), উইং কমান্ডার ওয়ালিউল ইসলাম (অব.), লে. কর্নেল মহসিন আলী খান (অব.), মেজর (অব.) নুরুল ইসলাম, ড. প্রকৌশলী লুৎফর রহমান, ড. শফিকুল ইসলাম কানু, এস. এম. ইকবাল (আলমগীর), প্রকৌশলী মনির আহমেদ, কৃষিবিদ সিরাজুল ইসলাম, আবুল কালাম আজাদ, শওকত আলী খান, আদিনা খান, অধ্যক্ষ রিক্তার হোসেন, কবি কাজী আলম, মো. এমদাদ উল্লাহ, সুকুমার দাস বাচ্চু প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দুদকসারোয়ার ওয়াদুদ চৌধুরী
শেয়ারTweetPin

সর্বশেষ

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

তদন্তের মুখে ৫৮ ঢাবি শিক্ষক

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT