নানা আয়োজনের মধ্য দিয়ে রংপুরে কোটা আন্দোলনে শহীদ আবু সাঈদের প্রথম শাহাদাত বার্ষিকী ও জুলাই শহীদ দিবস পালিত হচ্ছে। এদিনটি স্মরণে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। আবু সাঈদের পরিবারের সদস্যরা হত্যাকারীদের গ্রেপ্তারসহ শাস্তি দাবি করেছেন।






