চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের পদত্যাগের ঘোষণা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৩ অপরাহ্ন ১৫, সেপ্টেম্বর ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

পদত্যাগের ঘোষণা দিয়েছেন ভারতের দিল্লি রাজ্যের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। রোববার (১৫ সেপ্টেস্বর) দুপুরে দলীয় সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন তিনি। এ সময় দিল্লিতে আগাম নির্বাচনেরও দাবি জানান আম আদমি পার্টির (আপ) প্রধান কেজরিওয়াল।

এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা করেছেন, তিনি আগামী দুই দিনের মধ্যে দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন। আবগারি দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্ট তাকে জামিন দেওয়ার দু’দিন পরে এই ঘোষণা দেন তিনি।

কেজরিওয়াল বলেন, তিনি আইনের আদালতে ন্যায়বিচার পেয়েছেন কিন্তু এখন জনগণের আদালতে ন্যায়বিচার চান। দুই দিন পরে, তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন। জনগণ তাদের রায় ঘোষণা না করা পর্যন্ত তিনি সেই চেয়ারে বসবেন না। দিল্লিতে মুখ্যমন্ত্রী নির্বাচনের কয়েক মাস বাকি। তিনি বলেন, আমি দিল্লির জনগণকে জিজ্ঞাসা করতে চাই, কেজরিওয়াল কি নির্দোষ নাকি দোষী? আমি যদি কাজ করে থাকি, তাহলে আমাকে ভোট দিন।

তিনি আরও বলেন, আমি আগে পদত্যাগ করিনি কারণ আমি গণতন্ত্রের জন্য লড়াই করতে চেয়েছি। আমি গণতন্ত্রকে সম্মান করি।

অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী বাছাই করতে আগামী দুই দিনের মধ্যে আম আদমি পার্টির ৬০ জন বিধায়কের একটি বৈঠক হবে। এরপর  মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন।

Reneta

তিনি বলেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা। কিন্তু আমি মহারাষ্ট্রের নির্বাচনের সাথে আসন্ন নভেম্বরে নির্বাচন করার দাবি জানাচ্ছি। নির্বাচন না হওয়া পর্যন্ত দলের অন্য কেউ মুখ্যমন্ত্রী হবেন। আগামী ২-৩ দিনের মধ্যে একটি বৈঠক  হবে, যেখানে পরবর্তী মুখ্যমন্ত্রী নির্ধারণ করা হবে।

এদিকে অরবিন্দ কেজরিওয়ালের এই পদক্ষেপকে বিজেপি “নাটক” বলে আখ্যায়িত করেছে। বিজেপির নেতা হরিশ খুরানা বলেন, ৪৮ ঘণ্টা পর কেন? আজই তার পদত্যাগ করা উচিত। বিজেপি আগাম নির্বাচনের জন্য প্রস্তুত কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আজ হোক বা কাল হোক আমরা প্রস্তুত। আমরা ২৫ বছর পর আবার দিল্লিতে ক্ষমতায় ফিরব।

Jui  Banner Campaign
ট্যাগ: কেজরিওয়ালপদত্যাগ
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পাকিস্তানের

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বাংলাদেশকে কিছুটা সম্মান পাইয়ে দেয়ার ছিল: নাকভি

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি থেকে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে বন্যাদুর্গতদের পাশে পর্তুগাল বাংলা প্রেস ক্লাব

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT