চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বলিউডে কোণঠাসা দীপিকা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৬ অপরাহ্ণ ২৯, অক্টোবর ২০২৫
বিনোদন
A A
অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের ছবি, বলিউডে কোণঠাসা অবস্থানে. Channel i News - চ্যানেল আই নিউজ

আট ঘণ্টার বেশি কাজ করবেন না, এই শর্ত রাখার পর থেকে একাধিক কাজ হারাচ্ছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। কিছুদিন আগেই তিনি বাদ পড়েছেন নাগ অশ্বিনের ছবি ‘কল্কি ২৮৯৮ এডি’-র সিকুয়েল থেকে। এই ছবির গুরুত্বপূর্ণ চরিত্র ছিলেন তিনি। এবার ‘কল্কি ২৮৯৮ এডি’র ‘ক্রেডিট’ থেকে বাদই দিয়ে দেওয়া হল দীপিকার নাম। বিষয়টিকে অপেশাদার বলে তোপ দেগেছেন অভিনেত্রীর অনুরাগীরা।

২০২৪ সালে মুক্তি পায় ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিটি। এই ছবিতে অন্তঃসত্ত্বা মহিলার চরিত্রে দেখা গিয়েছে দীপিকাকে। বাস্তবেও সেই সময়ে অন্তঃসত্ত্বা ছিলেন অভিনেত্রী। ছবিটি বর্তমানে রয়েছে এক ওটিটি প্ল্যাটফর্মে। যেখানে ছবির শেষে ‘এন্ড ক্রেডিট’-এ ছবির সমস্ত অভিনেতা ও কলাকুশলীর নাম রয়েছে। কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে দীপিকার নাম। অথচ ছবিতে দীপিকা অতি-গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন। আর তাতেই বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দীপিকার এক অনুরাগী।

অভিনেতা ও কলাকুশলীদের নামের তালিকার ভিডিও সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন সেই অনুরাগী। সেই সঙ্গে তিনি লিখেছেন, “ছবির শেষে শুধু নাম দেখানোই ‘ক্রেডিট’ তালিকার কাজ নয়। একজনের কাজকে স্বীকৃতি দেওয়া এবং সম্মান জানানোও এর কাজ। অথচ ‘কল্কি’ ছবিতে এত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেও দীপিকা পাডুকোনের মতো অভিনেত্রীর নাম যুক্ত করা গেল না। এভাবে কোণঠাসা করা হচ্ছে?”

Banglabid

এই পোস্ট সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে মুহূর্তেই। অন্য অনুরাগীরা ছবির নির্মাতাদের ‘অত্যন্ত অপেশাদার’ বলে কটাক্ষ করেছেন। এক অনুরাগী লিখেছেন, “এই ঘটনা চূড়ান্ত অপেশাদার। ছবিতে দীপিকা ছিলেন এবং ছবির হয়ে প্রচার পর্যন্ত করেছিলেন। অদ্ভুত বিষয় হল, ওরা দীপিকাকে অপেশাদার বলে। অথচ বিষয়টা সম্পূর্ণ উল্টো।”

আরও এক অনুরাগী লিখেছেন, “খুবই নিম্নরুচির পরিচয় এটা। দীপিকাকে আর কিছু করতে হল না ওদের বিরুদ্ধে। ওরা নিজেরাই নিজেদের আসল রূপটা দেখিয়ে দিয়েছে। এবার ওরা কী করবে? কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি দীপিকার মুখটাও বদলে ফেলবে?”

কয়েক মাস আগে প্রযোজনা সংস্থার থেকে বিবৃতিতে বলা হয়েছিল, “আমরা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করছি, ‘কল্কি ২৮৯৮ এডি’র সিক্যুয়েলে দীপিকা থাকছেন না। দীর্ঘ আলোচনার পরে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। দীর্ঘ সময় ধরে প্রথম ছবিটি তৈরি করার পরেও আমরা পরস্পরের সঙ্গে কাজ করতে ব্যর্থ হচ্ছি। ‘কল্কি ২৮৯৮ এডি’-র মতো ছবি তৈরি করতে দায়বদ্ধতার প্রয়োজন হয়। দীপিকার ভবিষ্যতের জন্য আমাদের শুভকামনা রইল।” –বলিউড লাইফ

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কল্কি ২৮৯৮ এডিদীপিকা পাড়ুকোননাগ অশ্বিনবলিউড অভিনেত্রী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চীনে কৃষিযন্ত্রের বিপ্লব: স্মার্ট, নেট জিরো ও রোবটের যুগে প্রবেশ করছে কৃষি

পরবর্তী

কয়েক কোটি টাকা দিলেও হাসিনার ইন্টারভিউ আমি করবো না: কাজী জেসিন

পরবর্তী
বাংলাদেশের একজন নারী রাজনীতিবিদ পর্দার পেছনে দাঁড়িয়ে।. Channel i News - চ্যানেল আই নিউজ

কয়েক কোটি টাকা দিলেও হাসিনার ইন্টারভিউ আমি করবো না: কাজী জেসিন

বাংলাদেশের নির্বাচনী প্রচার সভায় বক্তারা বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

'ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নাও হয়, তবু জুলাই সনদ বাস্তবায়ন থেমে থাকবে না'

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৭ দিনেও নিখোঁজ মাদ্রাসাছাত্রের সন্ধান মেলেনি

আগস্ট ২১, ২০২৬

স্টার্ক-কামিন্সদের পেস আক্রমণকে যে কারণে ইতিবাচক বলছেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

বাজারে মাছ, মুরগি ও ডিমের দাম বেড়েছে

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জেন্ডার-সংবেদনশীল কনটেন্টে ‘সমতায় তারুণ্য মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬’, আবেদন আহ্বান

আগস্ট ২১, ২০২৬

ম্যাকাইয়ের ভিন্ন কন্ডিশনে যে পরিকল্পনা বাংলাদেশের

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT